১৯ সেপ্টেম্বর ২০১৭ - ০১:২২
মসুলে স্কুলে বিস্ফোরণ; ৩৮ জন হতাহত

মসুলের পশ্চিমাঞ্চলীয় ‘মাজারিন’ গ্রামের একটি স্কুলে স্থাপিত বোমা বিস্ফোরণের ঘটনায় উল্লেখযোগ্য সংখ্যক লোক হতাহত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মসুলের পশ্চিমাঞ্চলীয় ‘মাজারিন’ গ্রামের একটি স্কুলে স্থাপিত বোমা বিস্ফোরণের ঘটনায় ইরাকের মোবিলাইজেশন ফোর্সের (স্বেচ্ছাসেবী বাহিনী) ১২ জন সদস্য প্রাণ হারিয়েছে।
মোবিলাইজেশন ফোর্সের আঞ্চলিক কমান্ডার ‘জাব্বার আল-মামুরি’ এ সম্পর্কে জানিয়েছেন, ঐ স্কুলের ভেতরে ঘটা বিস্ফোরণে মোবিলাইজেশ ফোর্সের ১২ জন সদস্যসহ মোট ১৫ জন প্রাণ হারিয়েছে। এতে ঐ বাহিনীর অপর ২৩ জন সৈন্য আহত হয়।
প্রসঙ্গত, দায়েশ সন্ত্রাসীরা মসুল ত্যাগ করার আগে ঐ স্কুলে বোমাটি স্থাপন করে যায়।#