১৯ সেপ্টেম্বর ২০১৭ - ০১:৩৫
ডেইর এয-যোরে আটকা পড়েছে দায়েশ

ডেইর এয-যোরের বিভিন্ন এলাকায় অবস্থানরত দায়েশ সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলেছে সিরিয় সৈন্যরা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ডেইর এয-যোর শহরের বিভিন্ন এলাকায় অবস্থানরত তাকফিরি দায়েশ সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলেছে সিরিয় সৈন্যরা।

জনৈক সিরিয় কমান্ডারের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, ডেইর এয-যোরের বিমানবন্দরের দক্ষিন-পূর্বে অবস্থিত ‘বাগিলিয়া’ ও ‘মারিইয়াহ’ এলাকা দু’টির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দায়েশ সন্ত্রাসীদেরকে চারদিক থেকে ঘিরে ফেলে সিরিয় বাহিনী। বর্তমানে নদী পথে ছাড়া অন্য কোন পথে তাদের পালানোর উপায় নেই।

প্রসঙ্গত, সিরিয় শহরটি দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ ডেইর এয-যোরের রাজধানী। প্রায় ৩ বছর ২ মাস যাবত দায়েশ সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রেখেছিল শহরটিকে। ২ সপ্তাহ আগে এ অবরোধ ভাঙ্গতে সক্ষম হয় সিরিয় সৈন্যরা।#