১৯ মার্চ ২০১৮ - ১৬:২৫
ডেনমার্কে তুরস্কের দূতাবাসে পেট্রলবোমা হামলা

সোমবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

আবনা ডেস্কঃ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে তুরস্কের দূতাবাসে পেট্রলবোমা হামলা হয়েছে।
সোমবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
হামলায় দূতাবাস ভবনের বাইরের দিকে কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কেউ আঘাত পায়নি বলে ভাষ্য ডেনিশ পুলিশের।
হামলার সময় ভবনটি কেউ ছিল না বলে জানিয়েছে তারা।
ঘটনাস্থলে থাকা পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এ ঘটনায় তখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পুলিশের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।