আবনা ডেস্কঃ সিরিয়ার রাক্কা শহরে তিনটি গণকবরে ১ হাজার ২৩৬টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘদিন আইএসআইএল (দায়েশ) সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে এ শহরটি এখন নিছক ধ্বংস্তূপ। রাক্কা পুনর্গঠনের জন্য গঠিত কমিটি এ গণকবরের সন্ধান পেয়েছে। খবর ইয়ানি শাফাকের।
সন্ধান পাওয়া মৃতদেহগুলোর বেশির ভাগই নারী ও শিশুর বলে জানিয়েছে রাক্কা পুনর্গঠন কমিটি। গণহারে মানুষ গত্যা করে ওই তিনটি গণকবরে পুঁতে রাখা হয় বলে ধারণা করা হচ্ছে।
কমিটির পক্ষ থেকে টুইটারে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমিটির পক্ষ থেকে গণকবর খুঁড়ে দেহাবশেষ বের করা হচ্ছে।
গত বছর যুক্তরাষ্ট্রে নেতৃত্বে আইএসআইএস বিরোধী যখন রাক্কার নিয়ন্ত্রণ নেয় তখন এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা। গত বছর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে রাক্কায় হামলার সময় বিভিন্ন মানবাধিকার সংগঠন গণহত্যার অভিযোগ তুলে নিন্দা জানিয়েছিল।#
২০ জুলাই ২০১৮ - ০৩:৩৯
News ID: 902350
সন্ধান পাওয়া মৃতদেহগুলোর বেশির ভাগই নারী ও শিশুর বলে জানিয়েছে রাক্কা পুনর্গঠন কমিটি। গণহারে মানুষ গত্যা করে ওই তিনটি গণকবরে পুঁতে রাখা হয়।