দক্ষিণ লেবাননে আল-মানারের সংবাদদাতা বুধবার জানিয়েছে যে, ইসরায়েলি দখলদার বাহিনী উপকূলীয় শহর সুউর বা টায়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে দুটি পারাপার বা ক্রসিং পয়েন্ট স্থাপন করেছে।
ইহুদিবাদী ইসরায়েলি সামরিক সংবাদদাতা আভি অ্যাশকেনাজির এক বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের সঙ্গে ৪১ দিনের সংঘাতের ফলাফল প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত/ যুদ্ধ শুরু হয়েছিল বেনিয়ামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের সিংহের গর্জন দিয়ে, কিন্তু তা শেষ হয়েছে প্রায় বিড়ালের মিউ মিউ এর মতো দুর্বলভাবে।
ইসরায়েলি দখলদার বাহিনী আল জাজিরার সংবাদদাতা থারওয়াত শাকরাকে উত্তর অধিকৃত জেরুজালেমের কাফর আকাব এলাকায় সামরিক অভিযানের খবর সংগ্রহ করতে বাধা দেয় এবং তার পিছু নেয়।