হযরত মাসুমা (সা.আ.)
-
কোম শহরে উম্মাহর শহীদ ইমামের দাফন-পরবর্তী বিশেষ আরবাইন অনুষ্ঠান পালন।
কোম নগরীর ‘ইসলামি প্রচার সমন্বয় পরিষদ’-এর প্রধান উম্মাহর শহীদ ইমামের দাফন-পরবর্তী চল্লিশতম দিন স্মরণে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন; এই কর্মসূচিগুলো চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হযরত মাসুমাহ (সা.আ.)-এর পবিত্র মাজার, পবিত্র জামকারান মসজিদ এবং কোম শহরের প্রধান চত্বরগুলোতে অনুষ্ঠিত হবে।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে অষ্টম ইমামের শোক পালনরত তীর্থযাত্রীদের মাঝে সকালের নাস্তা বিতরণ।
ইমাম রেযা (আ.)- এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে, বিবি ফাতেমা মাসুমা (সা.আ.) - এর পবিত্র মাজারে অবস্থিত ‘হযরতি’ চায়ের স্টলগুলো শোকসন্তপ্ত তীর্থযাত্রীদের মাঝে চা ও সকালের নাস্তা বিতরণ করে সেবা প্রদান করেছে।
-
ইমাম রেযা (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের খাদেমদের শোক মিছিল।
ইমাম রেযা (আ.)-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিবি ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের খাদেমরা ইমাম হাসান আসকারি মসজিদ থেকে পবিত্র মাজার অভিমুখে একটি শোক মিছিল বের করেন।
-
কোম শহরে আরবাইন পদযাত্রায় অংশ নিতে পারেনি জনতার প্রতিকি পদযাত্রা
কারবালায় আরবাইন পদযাত্রায় অংশ নিতে না পারা জনতাদের জন্য কোম শহরে আরবাইন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ইমাম হোসাইন (আ.)-এর ভক্তরা—যাঁরা কারবালা যাত্রায় অংশ নিতে পারেননি—তাঁরা ‘পয়গম্বর-এ-আযম (সা.) বুলেভার্ড’ ধরে বিবি ফাতেমা মাসুমা (সা.)-এর মাজার থেকে পবিত্র জামকারান মসজিদ পর্যন্ত পদযাত্রা করেন।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে আরবাইন তীর্থযাত্রীদের আতিথেয়তা প্রদান
আরবাইনের এই দিনগুলোতে আবা আব্দিল্লাহ হুসাইনের (আ.) যিয়ারতকারীদের জন্য বিবি ফাতিমা মাসুমার (সা.আ.) উদারতার দস্তরখান বিছানো থাকে এবং কোনো যিয়ারতকারীই এই মহানুভবতার ভোজ থেকে শূন্যহাতে ফিরে যান না।
-
আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্যোগে বিপ্লবের শহীদ নেতার স্মারক অনুষ্ঠান।
কোম-ভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলোর আয়োজনে বিপ্লবের শহীদ নেতার স্মরণে একটি অনুষ্ঠান বিবি ফাতেমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে অনুষ্ঠিত হয়, যেখানে আয়াতুল্লাহ মোহসেন আরাকি বক্তব্য রাখেন।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে বিপ্লবের শহীদ নেতার জন্য ফাতিমি নারীদের শোক পালন।
নারীদের জন্য নিবেদিত বিপ্লবের শহীদ নেতার জন্য একটি স্মরণ অনুষ্ঠান, আজ বৃহস্পতিবার সকালে ইমাম খোমেনী (রহ.) শাবেস্তানে হযরত ফাতিমা মাসুমাহ (সা.আ.)-এর পবিত্র মাজার শরীফে অনুষ্ঠিত হয়।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে বিপ্লবের শহীদ নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানের তৃতীয় রজনী।
বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী (রহ.) এর দাফন-পরবর্তী তৃতীয় রজনী উপলক্ষে কোম-এর সেমিনারি শিক্ষক সমিতির উদ্যোগে হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়; অনুষ্ঠানে আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি ভাষণ প্রদান করেন এবং আব্বাস হায়দারযাদেহ শোকগাথা পাঠ করেন।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে বিপ্লবের শহীদ নেতার স্মারক অনুষ্ঠান
বিপ্লবের সর্বোচ্চ নেতার আয়োজনে উম্মাহর মহান নেতা ও শহীদের স্মরণে একটি স্মরণসভা শুক্রবার (১০ জুলাই, ২০২৬) সন্ধ্যায় বিবি ফাতেমা মাসুমা (সা.)-এর মাজার প্রাঙ্গণের ইমাম খোমেনি (রহ.) শাবেস্তানে অনুষ্ঠিত হয়; এই আয়োজনে বিশিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ (মারাজে-তাকলিদ), আলেম-উলামা, ধর্মীয় শিক্ষাকেন্দ্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে আফ্রিকানদের আশুরার শোক পালন
আশুরার দিন নাইজেরিয়ার শোক পালনকারীদের একটি দল ইমাম হুসাইন (আ.) ও তাঁর বিশ্বস্ত সঙ্গীদের শাহাদাতের স্মরণে বিবি ফাতেমা মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে সমবেত হয়।
-
আরাফাতের দিনে ইবাদত বন্দেগি - হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার
মঙ্গলবার সন্ধ্যায় (২৬মে ২০২৬) হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে আরাফাতের দোয়া পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-
হযরত মুসলিম বিন আকিল (আ.)-এর শাহাদাতের শোকসভা-হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার
সোমবার সন্ধ্যায় (২৬ জুন ২০২৬) হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে হযরত মুসলিম বিন আকিল (আ.)-এর শাহাদাতের শোকসভা অনুষ্ঠিত হয়।
-
রমজান যুদ্ধের শহীদদের স্মরণে অনুষ্ঠান - হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার
হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে, কোম প্রদেশের বিপ্লবী জনগণের উপস্থিতি এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল-মুসলিমীন নাসের রাফিয়ীর ভাষণের মাধ্যমে কোম প্রদেশে চাপিয়ে দেওয়া রমজান যুদ্ধের ১৪৪ জন শহীদের স্মরণে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-
হযরত আয়াতুল্লাহ বাহজাতের মৃত্যুবার্ষিকী - কোম, হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার
হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর মাজারে ইমাম খোমেনি (রহ.) শাবেস্তানে আলেম, শিক্ষক, ছাত্র, প্রাদেশিক কর্মকর্তা এবং সমাজের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মহান আয়াতুল্লাহ মোহাম্মদ তাকি বাহজাতের ওফাত বার্ষিকী উপলক্ষে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
-
৪,০০০ নারী শিক্ষার্থী বিপ্লবের আদর্শের প্রতি তাদের আনুগত্য নবায়ন করেছেন।
সারাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর ৪,০০০ ছাত্রী হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে ইরানি মেয়েদের এক সমাবেশে উপস্থিতির মাধ্যমে বিপ্লবের আদর্শের প্রতি তাদের আনুগত্য নবায়ন করেছেন।
-
আরবি, উর্দু ও আফ্রিকান ভাষায় হযরত মাসুমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ অনুষ্ঠান।
হযরত মাসুমা (সা.আ.)-এর মোবরকময় জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর পবিত্র মাজারে আরবি, উর্দু ও আফ্রিকান ভাষীদের জন্য একটি বিশেষ সমাবেশেরে আয়োজন করা হয়।
-
কেরামতের দশক শুরুর প্রাক্কালে হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে ফুলের সজ্জা
হযরত মাসুমা (সা.আ.)-এর জন্মবার্ষিকী এবং ‘কেরামতের দশক’ শুরুর প্রাক্কালে পবিত্র মাজার ফুলে সজ্জিত করা হয়।
-
ইমাম সাদিক (আ.)-এর শাহাদাতের শোক পালনে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারের বিভিন্ন প্রাঙ্গনে কালো কাপড় টানানো হয়।
ইমাম জাফর সাদিক (আ.)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে কোম নগরীর হযরত ফাতিমা মাসুমাহ (সা.আ.)-এর পবিত্র মাজার শোকের নিশান কালো কাপড়ে আচ্ছান্ন করা হয়।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে বিপ্লবের শহীদ নেতারে শ্রদ্ধা নিবেদন।
বিপ্লবের শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের ৪০তম দিন উপলক্ষে, হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারের খাদেমগণ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে শহীদ নেতার (রহ.)-এর স্মৃতির প্রতিকে শ্রদ্ধা নিবেদন করেন।
-
শহীদ ডক্টর আলী লারিজানি এবং তার শহীদ পুত্রের সমাধির পরিবেশ+ভিডিও
কোম নগরীর হযরত মাসুমা (সা.)-এর পবিত্র মাজারে, শহীদ মোতাহ্হারীর পাশে দাফন হয়েছে শহীদ ডক্টর আলী লারিজানি এবং তাঁর শহীদ পুত্র, তাদের সমাধির স্থানে জনগণের উপস্থিতি।
-
ঈদুল ফিতরের নামাজ/হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার কোম-ইরান
এক মাসব্যাপী ইবাদত ও বন্দেগীর পর ঈদুল ফিতরের আগমন উপলক্ষে, দেশজুড়ে অনুষ্ঠিত নামাজের সাথে একযোগে হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর মাজারে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়।
-
২১ রমজান-কোম নগরীতে শবে ক্বদরের আমল
শবে ক্বদরে মুমিন জনগণ হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে উপস্থিত এবং দোয়া, মোনাজাত, নামাজ এবং কোরআন মাথায় নিয়ে প্রার্থনা (শবে ক্বদরের বিশেষ আমল) সম্পন্ন করেন।
-
পবিত্র কোম নগরীতে অধ্যায়নরত উর্দুভাষী শিক্ষার্থীদের বাইয়াত গ্রহন
হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে কোম শহরের উর্দুভাষী দ্বীনি শিক্ষার্থীরা গনসমাবেশের মাধ্যমে নির্বচিত বিপ্লবের তৃতীয় মহান নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর সাথে বাইয়াত করে।
-
পবিত্র কোম নগরীতে অধ্যায়নরত ইন্দোনেশিয়া ও থাইলান্ডের শিক্ষার্থীদের শহীদ নেতার লক্ষ্য ও আদর্শকে অব্যাহত রাখার প্রতিজ্ঞা
হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে ইন্দোনেশিয়া ও থাইলান্ডের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে পূণরায় শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী ও ইসলামী বিপ্লবের পথ অব্যাহত রাখার প্রতিজ্ঞা করে।
-
”সাইয়্যেদ আলীর কন্যারা” এই স্লোগানে শহীদ নেতার সাথে পূণরায় প্রতিজ্ঞাবদ্ধ্যের সমাবেশ
কোম নগরীর হাজার হাজার কন্যা হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে” সাইয়্যেদ আলীর কন্যারা” এই শিরোনামে সমাবেশ করেন। এই সমাবেশের মূল উদ্দেশ্য ছিল শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর সাথে পূনরায় বাইয়াত ও প্রতিজ্ঞা করা যে যতদিন দেহে জান থাকবে শহীদ নেতার পথকে অব্যাহত রাখবে।
-
ইমাম হাসান (আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে সম্মিলিত ইফতার
১৫ই রমজান ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে রোজাদারদের বিশাল উপস্থিতিতে সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়।
-
পবিত্র রমজান মাসের প্রাক্কালে হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা
পবিত্র রমজান মাসের প্রাক্কালে হযরত ফাতিমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজার, আঙ্গিনাগুলি পরিষ্কার করা হয়।
-
মধ্য শা'বানে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজারে যুগের ইমামের জন্মবার্ষিকীতে যিয়ারতকারীদের আতিথেয়তা +ভিডিও।
মধ্য শা'বানে এবং যুগের ইমাম (আ.ফা.)-এর বরকতময় জন্ম উপলক্ষে, হযরত ফাতেমা মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজার মুক্তিদাতা ইমামের প্রতি আগ্রহী ও অনুরাগী যিয়ারতকারীদের স্বাগত এবং তাদের আতিথ্য দেওয়া হয়।
-
হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজারে শিশুদের জন্য যুগের ইমাম (আ.ফা.)-এর জন্মবার্ষিকী উদযাপন
১৫ই শাবান বিশ্বের মুক্তিদাতা, জমিনের উপর আল্লাহর সর্বশেষ হুজ্জত, হযরত ইমাম মাহদী (আ.ফা.)-এর মোবরাকময় জন্মবার্ষিকী উপলক্ষে হযরত মাসুমা (আ.)-এর মাজারে শিশুদের জাকজকমপূর্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়/প্রতিযোগিতা, অভিনয়, কবিতা আবৃতি এবং আনন্দময় অন্যান্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠিত হয়।
-
মধ্য শা'বানের প্রাক্কালে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে হযরত মাসুমা (সা.আ.)-এর মাজার শরীফ
মধ্য শা'বানের রাতে-লাইলাতুল বরাত- হযরত মাসুমা (সা.আ.)-এর পবিত্র মাজার শরীফ ফুল দিয়ে সজ্জিত করা হয়।