২৫ ডিসেম্বর ২০১৫ - ১৩:৪৩
লাহোর বিমানবন্দরে পৌঁছেছেন মোদি

পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আবনা ডেস্ক : পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষমতায় আসার পর এটিই তার প্রথম পাকিস্তান সফর।
শুক্রবার (২৫ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার বিকেলে তিনি লাহোর বিমানবন্দরে পৌঁছান। এসময় তাকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
১২ বছর পর এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখলেন পাকিস্তানের মাটিতে।
এর আগে, আফগানিস্তানের রাজধানী কাবুল সফর করেন মোদি।