আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ১৫ই রমজান ইমাম হাসান মুজতাবা (আ.)-এর জন্মবার্ষিকীর শুভেচ্ছা ও মোবরকবাদ জানিয়ে ইমামের থেকে বর্ণীত কয়েকটি হাদিস উল্লেখ করা হল।
১- ইমাম হাসান (আ.)বলেন:
إِنَّ أَحْسَنَ الْحَسَنِ الْخُلُقُ الْحَسَنُ
উত্তম কাজসমূহের মধ্যে সবচেয়ে উত্তম হলো উত্তম চরিত্র। ১
২- ইমাম হাসান (আ.) বলেন:
اللُّؤْمُ أَنْ لَا تَشْكُرَ النِّعْمَةَ
নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন না করা হলো নিচুতা ও হীনমন্যতার পরিচয়। ২
৩- ইমাম হাসান (আ.) বলেন:
أَحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَكَ تَكُنْ مُسْلِما
প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করো , যাতে করে প্রকৃত মুসলিম হতে পারো।৩
৪- ইমাম হাসান (আ.) বলেন:
الْقَرِيبُ مَنْ قَرَّبَتْهُ الْمَوَدَّةُ وَ إِنْ بَعُدَ نَسَبُهُ وَ الْبَعِيدُ مَنْ بَعَّدَتْهُ الْمَوَدَّةُ وَ إِنْ قَرُبَ نَسَبُهُ
"আপনজন হলো সেই ব্যক্তি যে বন্ধুত্বের কারণে নিকটে থাকে , যদিও সে বংশিয়ভাবে নিকটতম না হয়। আর দূরতম ব্যক্তি হলো যাকে বন্ধুত্ব দূরে ঠেলে দেয় যদিও সে বংশের দিক থেকে নিকটে। ৪
৫-ইমাম হাসান (আ.) বলেন:
لَا تُعَاجِلِ الذَّنْبَ بِالْعُقُوبَةِ وَ اجْعَلْ بَيْنَهُمَا لِلِاعْتِذَارِ طَرِيقاً
অপরাধীকে শাস্তি দেয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করো না। বরং তাকে মাফ চাওয়ার সুযোগ দাও। ৫
৬- ইমাম হাসান (আ.) বলেন:
لَوْ أَنَّ النَّاسَ سَمِعُوا قَوْلَ اللَّهِ وَ رَسُولِهِ لَأَعْطَتْهُمُ السَّمَاءُ قَطْرَهَا وَ الْأَرْضُ بَرَكَتَهَا وَ لَمَا اخْتَلَفَ فِي هَذِهِ الْأُمَّةِ سَيْفَانِ وَ لَأَكَلُوهَا خَضْرَاءَ خَضِرَةً
মানুষ যদি আল্লাহ ও তাঁর রাসুলের কথা মেনে চলতো তাহলে আসমান রহমতের বৃষ্টি বর্ষণ করত এবং জমিন তার বরকতসমূহ দান করত। আর উম্মতের মধ্যে কোন ধরণের অনৈক্য সৃষ্টি হত না এবং কিয়ামত পর্যন্ত সবুজ শ্যামল দুনিয়ার নেয়ামত থেকে উপকৃত হত। ৬
৭- ইমাম হাসান (আ.)বলেন:
المصائب مفاتيح الأجر
বালা-মুসিবত প্রতিদানের চাবি স্বরূপ। ৭
৮- ইমাম হাসান (আ.) বলেন:
هَلَاكُ النَّاسِ فِي ثَلَاثٍ الْكِبْرِ وَ الْحِرْصِ وَ الْحَسَدِ
তিনটি জিনিস মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়: ১- অহংকার ২-লোভ লালসা ৩- হিংসা।৮
৯- ইমাম হাসান (আ.) বলেন:
ما بقي في الدنيا بقية غير هذا القرآن فاتخذوه إماما يدلكم على هداكم و إن أحق الناس بالقرآن من عمل به و إن لم يحفظه و أبعدهم منه من لم يعمل به و إن كان يقرؤه
এ দুনিয়ায় কুরআন ছাড়া অন্য কিছু অবশিষ্ট থাকবে না। অতএব তোমরা কুরআনকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করলে সে তোমাদেরকে সত্যপথ দেখাবে। যে ব্যক্তি কুরআন শরীফের বিধান অনুযায়ী আমল করবে সে কুরআনের বেশী নিকটে থাকবে যদিও সে কুরআনের হাফেয নাও হতে পারে , পক্ষান্তরে যে ব্যক্তি কুরআনের বিধান অনুযায়ী আমল না করবে সে কুরআন থেকে অনেক দূরে থাকবে যদিও সে কুরআন তেলাওয়াত করে। ৯
১- ওয়াসায়েলুস শীয়া , খ: ১২ , পৃ: ১৫৩ ; বিহারুল আনওয়ার , খ: ৬৮ , পৃ: ৩৮৬ ; আল খেসাল , খ: ১ , পৃ: ২৯
২- বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১০৫ ; তুহাফুল উকুল , পৃ: ২৩৩
৩- বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১১২ ; কাশফুল গুম্মাহ , খ: ১ , পৃ: ৫৫৬ ; মাজমুয়ে ওয়ারাম , খ: ২ , পৃ: ২১৬
৪- আল কাফী , খ: ২ , পৃ: ১৪৩ ; বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১০৬ ; তুহাফুল উকুল , পৃ: ২৩৪
৫- বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১১৩ , ১১৫ ; আল আদাদুল কাভিয়া , পৃ: ৩৭
৬- বিহারুল আনওয়ার , খ: ১০ , পৃ: ১৪২ ; আমালিয়ে শায়খ তুসী , পৃ: ৫৬৬
৭- বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১১৫ ; আ’ লামুদ্দীন , পৃ: ২৯৭ ; মাসকানুল ফুয়াদ , পৃ: ৪৩ ; আল আদাদুল কাভিয়া , পৃ: ৩৭
৮- বিহারুল আনওয়ার , খ: ৭৫ , পৃ: ১১১ ; কাশফুল গুম্মাহ , খ: ১ , পৃ: ৫৭১
৯- ইরশাদুল কুলুব , খ: ১ , পৃ: ৭৯
Your Comment