৫ মার্চ ২০২৬ - ১৭:৫৪
আমাদের প্রিয় নেতার রক্তের প্রতিশোধ চাই:

ইরানের বিশিষ্ট সুন্নি আলেম ও সারাভান শহরের জুমার নামাজের ইমাম আব্দুস সামাদ সাদাতি বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত আমেরিকা-ইসরায়েলের আগ্রাসন ও প্রিয় নেতার রক্তের প্রতিশোধ চাই।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মৌলভি আব্দুস সামাদ প্রাথমিক বালিকা বিদ্যালয়, হাসপাতালসহ ইরানের বিভিন্ন অঞ্চলে আমেরিকা-ইসরায়েলের হামলার কথা উল্লেখ করে বলেন, “আমরা এই অপরাধীদের তাদের অপকর্মের জন্য শাস্তি না পাওয়া পর্যন্ত ছাড়ব না।”



তিনি শত্রুদের প্রতি তরুণদের সচেতনতা ও জ্ঞানের দিকে ইঙ্গিত করে বলেন, “আজ আমাদের যুবকরা সচেতন এবং শত্রুকে ভালো করেই চেনে।


বিদেশী হুমকি মোকাবেলা এবং স্বাধীনতা ও জাতীয় ঐক্য বজায় রাখার জন্য ইরানের সুন্নি সম্প্রদায়ের সংকল্প এবং ইচ্ছা আগের চেয়ে আরও শক্তিশালী বলে তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন এবং সর্বপরি শহীদ নেতা ও এই আগ্রাসনের অন্যান্য শহীদগণের প্রতিশোধ চান।

Tags

Your Comment

You are replying to: .
captcha