১৮ ফেব্রুয়ারী ২০২৬ - ০১:২১
আয়াতুল্লাহ তাহরিরি: পবিত্র রমজান মাস ইস্তিগফার ও আত্মশুদ্ধির সর্বোত্তম সুযোগ

মুমিন রমজান মাসে তার ইচ্ছা ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। যার মাধ্যমে তিনি তার আত্মাকে শুদ্ধ এবং মানসিক ও নৈতিক শক্তি অর্জন করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):  আয়াতুল্লাহ মুহাম্মদ বাকির তাহরিরি আল্লাহভীরু মানুষের বৈশিষ্ট্য সম্পরেক বলেন, একজন প্রকৃত মুত্তাকী যখন অত্যাচারের শিকার হয়, তখন ধৈর্য ধারণ করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে।



আয়াতুল্লাহ তাহরিরি ধৈর্য সম্পর্কে বলেন: ধৈর্য মানে এই নয় যে, প্রতিকূলতা দেখে হাত-পা গুটিয়ে বসে থাকা বা নিষ্ক্রিয় হয়ে যাওয়া। বরং প্রকৃত ধৈর্য হলো, পরিস্থিতি মোকাবিলায় বিচক্ষণতা, যুক্তিবোধ ও সঠিক পরিকল্পনাকে কাজে লাগানো। এর মাধ্যমেই অত্যাচারের বিরুদ্ধে কার্যকরভাবে দাঁড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, ধৈর্য শুধু ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক ও রাজনৈতিক জীবনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুমিন ব্যক্তি তার ঈমানি লক্ষ্যগুলোকে সামনে রেখে নানা ধরনের বাহ্যিক চাপ ও কষ্ট সহ্য করেন, কিন্তু সত্য পথ থেকে বিচ্যুত হন না।

রোজা: ধৈর্যের একটি চমৎকার উদাহরণ:  আয়াতুল্লাহ মুহাম্মদ তাহরিরি পবিত্র রমজানের রোজাকে ধৈর্যের একটি বাস্তব ও উজ্জ্বল নমুনা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, একজন মুমিন সারা রমজান মাস জুড়ে তার ইচ্ছা ও প্রবৃত্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। অন্যান্য সময়ে যে খাদ্য, পানীয় ও বৈধ ভোগ-বিলাস তার জন্য উন্মুক্ত, সেগুলো থেকেও তিনি সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকেন। এর মাধ্যমে তিনি তার আত্মাকে শুদ্ধ করেন এবং মানসিক ও নৈতিক শক্তি অর্জন করেন।

রমজানের প্রস্তুতি ও শাবানের গুরুত্ব: পবিত্র রমজান মাস প্রসঙ্গে আয়াতুল্লাহ তাহরিরি বলেন, রমজান হলো আল্লাহর সান্নিধ্য লাভের, আত্মশুদ্ধির এবং নিজের ভুল-ত্রুটিগুলো সংশোধনের এক অনন্য সুযোগ। মুমিনদের উচিত এই মাসে বেশি বেশি দোয়া ও ইস্তেগফার (ক্ষমা প্রার্থনা) করা, কোরআন তেলাওয়াত করা এবং অতীতের পাপকর্মের জন্য অনুশোচনা করা।

তিনি ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে ন্যায়বিচার ও অধিকার আদায় নিশ্চিত করার ওপর জোর দেন এবং বলেন, সব ধরনের হিংসা-বিদ্বেষ ও আত্মিক কলুষতা থেকে নিজেদের দূরে রাখতে হবে।

মাসটি শুরুর আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য তিনি মুমিনদের প্রতি বিশেষ উপদেশ দেন। শাবান মাসের বাকি সময়টুকু কাজে লাগিয়ে নিজেদের ত্রুটি-বিচ্যুতি পূরণ করতে এবং আহলে বাইত (আ.)-এর অসিলায় রমজানে প্রবেশের জন্য মানসিক ও আত্মিক প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha