আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হুজ্জাতুল ইসলাম মুসলিমিন সাইয়্যেদ সাদরুদ্দীন কোবানচি নাজাফে আশরাফের জুমার নামাজের ইমাম খুতবায় বর্তমান পরিস্থিতি উল্লেখ করে দ্বীনি ও রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন।
শত্রুপক্ষ দীর্ঘদিন ধরে যুদ্ধ চালাতে সক্ষম নয়
জুমার নামাজের ইমাম বলেন: ইরান ঘোষনা দিয়েছে দীর্ঘদিনের জন্য যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম এবং প্রস্তুত রয়েছে। যেখানে শত্রুপক্ষ দীর্ঘদিন ধরে যুদ্ধ চালাতে সক্ষম নয়। এই যুদ্ধ প্রকৃতার্থে ইসলাম ধর্মের বিরুদ্ধে যুদ্ধ এবং এ বিষয়টি শত্রুপক্ষের বয়ান থেকে স্পষ্ট হয়। শত্রুপক্ষা দুই থেকে তিন সপ্তাহের বেশি যুদ্ধ চালাতে সক্ষম নয়, কিন্তু ইরান ৩০ বছর ধরে যুদ্ধ চালাতেও সক্ষম।
ইরানের প্রতি ইসলামি দেশগুলির সমর্থন ও সংহতি
সাইয়্যেদ সাদরুদ্দীন এই বিষয়েরে পর তাগাদা দেন যে, ইসলামি দেশগুলিতে কোটি কোটি মানুষ ইরানের সাথে তাদের সংহতি প্রকাশে রাস্তায় নেমে এসেছে এবং শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ খামেনেয়ীর হত্যার শোকে সংহতি ও শোক প্রকাশ করে।
নাজাফে আশরাফের মার্জাগণ ইরানের সাথে সংহতি প্রকাশে তাগাদা দিয়েছেন
সাইয়্যেদ সাদরুদ্দীন আরোও বলেন: ইরাকের জনগণ তাদের আনুগত্য ও বিশ্বস্ততা প্রকাশ করেছে যে সম্পূর্ণরুপে ইরানের সাথে রয়েছে। মহামান্য মার্জাগণ তাদের সর্বশেষ বয়ানে একপাক্ষিক সিদ্ধান্তে যুদ্ধ শুরু করারে প্রতি নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মাধ্যমগুলির কাছে যুদ্ধের সমাপ্তির জন্য মধ্যস্থতা করার আহ্বান জানিয়েছেন।
Your Comment