৭ মার্চ ২০২৬ - ২২:৪১
ইরানের সাথে সংহতি ও সমর্থন সকলের জন্য ফরজ:

মিসরের বিশিষ্ট আলেম শেখ সালামাহ আব্দুল কাভি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনায়ী (রহ.)-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেছেন: এই শহীদ নেতার পথ অত্যন্ত শক্তিশালীভাবে অব্যাহত থাকবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শেখ সালামাহ আব্দুল কাভি বলেন; আয়াতুল্লাহ খামেনেয়ীর মতো ব্যক্তিত্বের শাহাদাতের মাধ্যমেই দুনিয়া থেকে বিদায় নেওয়া শোভনীয়।



তিনি বলেন, "যিনি জীবনের নব্বইটি বছর পার করেছেন এবং পবিত্র মসজিদুল আকসার জন্য জিহাদ করে জীবন অতিবাহিত করেছেন, তিনি সত্যনিষ্ঠভাবে শাহাদাত কামনা করেছিলেন এবং তা লাভ করেছেন।"

 শেখ সালামাহ আরব দেশগুলোকে উদ্দেশ্য করে বলেন, যদি আরবরা বুঝতে পারত ইরানের সমর্থনে তাদের জন্য কী পরিমাণ সুবিধা ও সমৃদ্ধি অপেক্ষা করছে, তবে তারা সব শক্তি দিয়ে ইরানের পাশে দাঁড়াত। তিনি আরও বলেন, এই অবৈধ ইসরায়েলি সত্তা -জায়নবাদী- ছাড়া আরব বিশ্ব কতটা উন্নত হতে পারত সে সম্পর্কে চিন্তা করা প্রয়োজন।

শেখ সালামাহ 'জায়নিস্ট ও মার্কিন আগ্রাসনের' বিরুদ্ধে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সমর্থন করাকে প্রত্যেক মুসলমানের জন্য ধর্মীয় কর্তব্য  এবং ওয়াজিব হিসেবে ঘোষণা করেছেন।

কাফের বা আগ্রাসনকারীদের বিরুদ্ধে মুসলিম ভাইদের পাশে দাঁড়ানো প্রতিটি মুসলমানের জন্য আবশ্যক। আক্রমণকারীদের সমর্থন করা, তাদের আগ্রাসনকে বৈধতা দেওয়া বা তাদের সাথে জোটবদ্ধ হওয়া ইসলামি শরিয়াহ অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ (হারাম)।

Tags

Your Comment

You are replying to: .
captcha