১০ মার্চ ২০২৬ - ১১:৪৩
শহীদ নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাত স্মরণে শোকসভা

ভারতে বীরভূম জেলায় আহলে সুন্নাত সুফি কাদরি সংগঠন তানযিমে কাদরি হাসনাইনির পক্ষ থেকে ইমামবাড়া আলী আসগার (আ.) ও খানকাহে কাদেরিয়ায় শহীদ নেতার শাহাদাত উপলক্ষে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুরে শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের স্মরণে শোকসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


অনুষ্ঠানের বক্তা সাইয়্যেদ রাশাদাত আলী কাদেরী, আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.)-এর জীবন, কর্ম এবং ইসলামের প্রতি তাঁর অবদান স্মরণ করে বক্তব্য রাখেন।


অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত মুসল্লি ও ভক্তরা মিছিলে অংশ নেন। মিছিলটি কারবালা নগরের আশপাশের এলাকায় প্রদক্ষিণ করে এবং শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বার্তা ছড়িয়ে দেয়।

বলা বাহুল্য যে, এই অনুষ্ঠান, উদ্দ্যেগ এবং কর্মসূচির আয়োজন করে আহলে সুন্নাত সুফি কাদরি সংগঠন ‘তানযিমে কাদরি হাসনাইনি’।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ইসলামের মহান আদর্শ ও মানবতার বার্তা তুলে ধরতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha