আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মোহাম্মাদ বাকের কলিবফ সামাজিক মাধ্যমে লিখেছেন, ইসরায়েল যখন অত্যন্ত সুরক্ষিত 'দিমুনা' পরমাণু স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারছে না, সামরিক অভিযানের দিক থেকে এই অবস্থা পরবর্তী নতুন পর্বে প্রবেশের সবুজ সংকেত: ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাহীন হয়ে পড়েছে।
তিনি আরও লিখেছেন, এর ফলে দৃশ্যত পরবর্তী পরিকল্পনাগুলো যা আগে থেকেই তৈরি করে রাখা হয়েছে সেসব বাস্তবায়নের সময় হয়েছে। এই পরিকল্পনাগুলোর আওতাধীন সম্ভাব্য কর্মসূচিগুলোর বিষয়ে কিছু লেখেননি তিনি।
উল্লেখ্য, ইহুদিবাদী ইসরায়েল ইরানের নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে ইসরায়েলের দিমুনা ও অন্য আরও একটি পরমাণু স্থাপনা বিনা বাধায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। ইসরায়েলের এইসব স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ইরান বেশ কিছুকাল আগে দিমুনা পরমাণু স্থাপনায় হামলা চালানোর জন্য বিশেষ মহড়া ও প্রশিক্ষণের অনুশীলন সম্পন্ন করেছিল।
নাতাঞ্জ পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার ফলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে তা জানা যায়নি, তবে পাথুরে পাহাড় ও মাটির অত্যন্ত গভীরে অবস্থিত এই পরমাণু স্থাপনার ক্ষতি করা বেশ কঠিন বলেই বিশেষজ্ঞরা মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের ১২ দিনের যুদ্ধের সময় ইরানের এই পরমাণু স্থাপনাসহ তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল।
Your Comment