২৭ মার্চ ২০২৬ - ১০:২০
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা তেল আবিবের কিরিয়া এলাকায় অবস্থিত ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): কিরিয়া এলাকাটি ইসরায়েলি সেনাবাহিনীর সদর দপ্তরের পাশাপাশি সরকারের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।



উত্তর তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক গোয়েন্দা বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ‘ডলফিন’ ঘাঁটিও এই অভিযানের আরেকটি লক্ষ্যবস্তু ছিল।

হিজবুল্লাহ জানিয়েছে, বেসামরিক মানুষের ওপর দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, তাদের বাস্তুচ্যুত করা এবং আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের জবাব হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।

হিজবুল্লাহ আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। 

Tags

Your Comment

You are replying to: .
captcha