৩১ মার্চ ২০২৬ - ১০:০৮
আরাকচি: বিশ্ববিদ্যালয়ে মার্কিন-ইসরায়েলি হামলা তাদের বেপরোয়া আচরণের বহিঃপ্রকাশ

ইরানের পরারাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বিশ্ববিদ্যালয়ে বোমা হামলাকে শত্রুর বেপরোয়া কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার এক্স একাউন্টে দেয়া এক বার্তায় বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী এবং অংশীদার অপরাধীরা বিশ্বাস করছে যে জ্ঞান বোমার মাধ্যমে ধ্বংস করে ফেলা যাবে।

এই অপরাধের অংশ হিসেবে অপরাধী শাসক গোষ্ঠী এর আগে ইরানি বিজ্ঞানীদের হত্যা করেছে, ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে এবং এখন তারা বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে।

আরাকচি বলেন, প্রকৃত বাস্তবতা হচ্ছে আপনারা হতাশ হয়ে পড়েছেন এবং আপনাদের এসব ঘৃণ্য কর্মকাণ্ড ইরানি জাতিকে আরো জ্ঞানের প্রতি ধাবিত করবে।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের বিশ্ববিদ্যালয় এবং বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোতে হামলা চালানোর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, “আগ্রাসীরা দিন দিন এই যুদ্ধের আসল উদ্দেশ্য আরও বেশি করে প্রকাশ করছে। বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা ইরানের বৈজ্ঞানিক উন্নয়নে তাদের ঘৃণার বহিঃপ্রকাশ।“

Tags

Your Comment

You are replying to: .
captcha