আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি ও তার সহযোগীদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নায়েবে আমির আযহারুল ইসলাম বলেন, যারা ইসলামের ক্রমবর্ধমান প্রভাব সহ্য করতে পারে না, তারা ইরানকে দুর্বল ও ধ্বংস করার জন্য ব্যাবস্থা নিচ্ছে।
আযহারুল ইসলাম ইরানের ওপর দীর্ঘদিন ধরে চলা নিষেধাজ্ঞা ও বৈরী পদক্ষেপের ইতিহাস উল্লেখ করে জোর দিয়ে বলেন, এসব ষড়যন্ত্র সত্ত্বেও ইরান তার অগ্রযাত্রার পথ থামিয়ে দেয়নি। বরং তারা প্রতিরোধের মাধ্যমে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
জাতিসংঘের ভূমিকার সমালোচনা করে নায়েবে আমির সতর্ক করে দেন, সংস্থাটি যদি প্রভাবশালী শক্তিগুলোর পক্ষ নিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রকৃত ভূমিকা পালনে ব্যর্থ হয়, তবে বিশ্বজনমতের কাছে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।
তিনি জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সময় এসেছে।
Your Comment