১৬ এপ্রিল ২০২৬ - ১৫:২৭
আমরা আলোচনার জন্য প্রস্তুত, তবে তা নীতি ও যুক্তির ভিত্তিতে তা হবে

ইরানের বিচার বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোহসেন এজেয়ি বলেছেন, আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত, তবে তা নীতি ও যুক্তির ভিত্তিতে হতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিচার বিভাগের উচ্চ পরিষদের কয়েকজন সদস্যের এক সভায় বক্তব্য দিতে গিয়ে দেশের বর্তমান পরিস্থিতি এবং “মাঠ” ও “কূটনীতি” উভয় ক্ষেত্রে শত্রুর উদ্দেশ্যের ব্যর্থতা ব্যাখ্যা করে বলেন, আমেরিকা তাদের চিরাচরিত অহংকার ও উদ্ধত মনোভাব এবং ভ্রান্ত বক্তব্য চাপিয়ে দেওয়ার নীতি নিয়ে ইসলামাবাদের আলোচনায় অংশ নেয়।

তারা চেয়েছিল ৪০ দিনের যুদ্ধে যা অর্জন করতে পারেনি, তা আলোচনার টেবিল থেকে আদায় করতে। কিন্তু ড. কলিবফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল প্রজ্ঞার সঙ্গে ইরানি জাতির ন্যায্য অধিকার ও যুদ্ধক্ষেত্রে অর্জিত সাফল্য রক্ষা করেছে। আমেরিকার অতিরিক্ত দাবি ও ঔদ্ধত্যকে ব্যর্থ করে দিয়েছে।যেমনিভাবে ৪০ দিনের যুদ্ধে ব্যর্থ করেছিল।

তিনি জোর দিয়ে বলেন, আমরা আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুত, তবে তা হবে নীতি ও যুক্তির ভিত্তিতে।

বিচার বিভাগের প্রধান আরও বলেন, তৃতীয় আরোপিত যুদ্ধের অর্জনসমূহ সংরক্ষণ করা সমগ্র জাতির অগ্রাধিকার। নির্বাহী বিভাগের কূটনীতিক ও কর্মকর্তাদের থেকে শুরু করে বিচার বিভাগ ও আইনসভায় কর্মরত জনগণের সেবক এবং বিভিন্ন মতাদর্শের ইরানি নাগরিকগণ—সকলেই যুদ্ধক্ষেত্রে অর্জিত অধিকার ও সাফল্যের রক্ষক।

তিনি জাতীয় ঐক্য রক্ষার ওপর জোর দিয়ে বলেন: ইরানের জনগণ এখনও ঐক্যবদ্ধ ও সুসংহত রয়েছে এবং তাদের সর্বোচ্চ নেতা ও প্রজ্ঞাবান নেতার নির্দেশনায় দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ সমর্থনে প্রস্তুত রয়েছে।

আমাদের সৈন্যদের হাত এখনও ট্রিগারে রয়েছে এবং সাময়িক যুদ্ধবিরতি তাদের মধ্যে কোনো শৈথিল্য বা দুর্বলতা সৃষ্টি করেনি। অন্যদিকে, রাষ্ট্রের দায়িত্বশীল কর্মীদের কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল; জনগণ ও দেশের সেবায় নিজেদের দায়িত্ব থেকে এক মুহূর্তের জন্যও বিচ্যুত হওয়া উচিত নয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha