আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, উভয় পক্ষ দিনভর তাদের হামলা আরও তীব্র করে তোলে।
তেল আবিব ভোর থেকে লেবাননের ১০১টি এলাকায় বোমা হামলা চালিয়ে ৩৫ জন নিহত এবং আরও ১০৬ জন আহত হয়েছেন।
আল জাজিরার তথ্যমতে, এর জবাবে হিজবুল্লাহ ঘোষণা করেছে যে, তারা ইসরায়েলি বসতি, অবস্থান, যানবাহন এবং সামরিক সমাবেশের ওপর ৫৬টি হামলা চালিয়েছে, যার ফলে উত্তর ইসরায়েলের বিস্তীর্ণ এলাকায় ২৩ বার সাইরেন বেজে উঠেছে।
ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্রের তথ্যমতে, চুক্তিটি কার্যকর হওয়ার মাত্র কয়েক মিনিট আগে উত্তর ইসরায়েলি শহর কিরিয়াত শমোনা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে সাইরেন বেজে ওঠে, যা লেবানন থেকে ছোড়া একটি রকেটের কারণে ঘটেছিল।
Your Comment