আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সোমবার (২০ এপ্রিল) জানা যায়, ‘শোজায়ে-২’ নামের ইরানি কার্গো জাহাজটি বন্দর আব্বাসের শহীদ রাজাই বন্দর থেকে যাত্রা শুরু করে বর্তমানে ভারতের কান্ডলা বন্দরের দিকে অগ্রসর হচ্ছে।
জাহাজটি সফলভাবে নিজ রুট ধরে হরমুজ প্রণালী অতিক্রম করছে এবং নির্ধারিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর কঠোর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দেয় এবং নতুন চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত এ অবরোধ বহাল থাকবে বলে জানায়।
বিশ্লেষকরা বলছেন, অবরোধের ঘোষণার মধ্যেও গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথ দিয়ে ইরানি জাহাজের চলাচল বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
Your Comment