আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইউরোপীয় কাউন্সিলের অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে সাইপ্রাস সফররত ম্যাকরন বৃহস্পতিবার সাংবাদিকদের বলে: আমরা এবং ব্রিটেন হরমুজ প্রণালী খোলার জন্য সামরিক ও কৌশলগতভাবে কাজ করছি।
হরমুজ প্রণালী খোলার ক্ষেত্রে ফ্রান্স তার দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি আরও বলে যে, ইরান ও লেবাননে যুদ্ধবিরতি অবশ্যই অব্যাহত রাখতে হবে।
ফরাসি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন: ইরানের সঙ্গে সংলাপ পদ্ধতিগতভাবে চালানো উচিত, কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অবরোধ বা অনুরূপ পদক্ষেপের মাধ্যমে নয়। আমরা ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাই।
ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা ও একদল কর্মকর্তা এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হত্যা করার মধ্য দিয়ে চলতি বছর ২৮ ফেব্রুয়ারি, শুরু হওয়া ৪০ দিনব্যাপী যুদ্ধের পর, ইসলামী প্রজাতন্ত্র ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়ার লক্ষ্যে গত ৭ এপ্রিলে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং ২১ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কর্তৃক তা অনির্দিষ্টকালের জন্য বর্ধিত করা হয়।
Your Comment