আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান, আগামী কয়েক দিনের মধ্যে রণতরিটি মধ্যপ্রাচ্য ত্যাগ করবে এবং মে মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিজস্ব নৌঘাঁটিতে পৌঁছাবে।
প্রতিবেদনে বলা হয়, চলমান অভিযানে ইউএসএস ফোর্ডের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সঙ্গে উত্তেজনা পরিস্থিতি মোকাবিলা এবং ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো-কে গ্রেপ্তারে সহায়তা করা। একই সময়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি রণতরি মোতায়েন থাকায় সেখানে সামরিক উপস্থিতি বৃদ্ধি পায়।
গত বছরের জুনে নরফোক নেভাল স্টেশন থেকে যাত্রা শুরু করা এই রণতরি টানা প্রায় ১০ মাস সমুদ্রে অবস্থান করে ভিয়েতনাম যুদ্ধ-পরবর্তী সময়ে দীর্ঘতম মোতায়েনের রেকর্ড গড়ে।
ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজের তথ্য অনুযায়ী, এর আগে করোনা মহামারির সময় আরেকটি রণতরি ২৯৪ দিন সমুদ্রে অবস্থান করেছিল, যা এবার ইউএসএস ফোর্ড ছাড়িয়ে গেছে।
২ মে ২০২৬ - ১৯:১৩
News ID: 1808934
বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড দীর্ঘ প্রায় ৩০০ দিনের বেশি সময় মধ্যপ্রাচ্যে অবস্থানের পর যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে।
Your Comment