আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন মঙ্গলবার বলেছে, যুক্তরাষ্ট্র, ইতিহাসে একমাত্র দেশ যারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করেছে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সুরক্ষার অধীনে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া তারা অবৈধ নৌ অবরোধ এবং সমগ্র অঞ্চল জুড়ে ইসরায়েলের প্রতি অবিচল সমর্থনের মাধ্যমে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে চলেছে।
জাতিসংঘে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মিশন আরও যোগ করেছে: "যুক্তরাষ্ট্র আবারও ইরান ও তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এবং নৌচলাচলের স্বাধীনতার কথা বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অপব্যবহার করছে।"
জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন জোর দিয়ে বলেছে: "প্রকৃতপক্ষে, অপরাধী ও চোর এখন বিচারকের ভূমিকা পালন করছে এবং নিজেদের অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
Your Comment