২ জুন ২০২৬ - ২২:১১
নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে উত্তাল তেল আবিব

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে তেল আবিবে বিক্ষোভে নেমেছে হাজারো ইসরায়েলি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সরকারবিরোধী এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেয়।



বিক্ষোভকারীরা সরকারের নীতির সমালোচনা করে দ্রুত নির্বাচনের দাবি জানায়।


বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মিছিল করে। শহরের ব্যস্ততম কাপলান স্ট্রিটসহ একাধিক এলাকায় তারা অবস্থান নেয়। পরে থিয়েটার স্কয়ার ও হাবিমা স্কয়ারে সমবেত হয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা আয়ালন মহাসড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করলে পুলিশ হস্তক্ষেপ করে। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। কয়েকজনকে আটক করা হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

বিক্ষোভকারীদের একটি বড় অংশ ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী নিরাপত্তা ব্যর্থতার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তারা সরকারের বিরুদ্ধে দায়িত্ব এড়ানোর অভিযোগও তোলে।

Tags

Your Comment

You are replying to: .
captcha