৩ জুন ২০২৬ - ২১:৫৮
পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে মিথ্যা সংবাদ প্রচারকারী ‘ইরান ইন্টারন্যাশনাল’ কাদের?

‘ইরান ইন্টারন্যাশনাল’ নামের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয় যে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পদত্যাগ করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরান সরকারের মতে, সংবাদটি মিথ্যা এবং বিদেশি গণমাধ্যমের চলমান ‘মিডিয়া খেলার’ অংশ।

তাহলে এই সংবাদ প্রকাশকারী ‘ইরান ইন্টারন্যাশনাল’ সংবাদমাধ্যমটি কারা পরিচালনা করে? এই মিথ্যা সংবাদ পরিবেশনকারী সংবাদমাধ্যমটির উদ্দেশ্য কী?

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট কার্যালয়ের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ী এসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ বলে উল্লেখ করেন এবং বলেন, এটি কিছু বিদেশি গণমাধ্যমের চলমান ‘মিডিয়া খেলার’ অংশ।

তিনি জোর দিয়ে বলেন, ‘পেজেশকিয়ান ইরানি জনগণের সেবার দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন না।’ পাশাপাশি তিনি উল্লেখ করেন, ইরান ‘ঐক্য ও সংহতির পথ থেকে পিছু হাটবে না।’

তাবাতাবায়ী আরও বলেন, যারা ইরানের জাতীয় ঐক্যকে দুর্বল করার চেষ্টা করছে, তারা আবারও তাদের সেই আশা ব্যর্থ হতে দেখবে। তিনি দেশের অভ্যন্তরে বিভাজনের জল্পনাও প্রত্যাখ্যান করেন।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেয়।

উইকিমিডিয়ার মতে সম্পাদকীয় কার্যক্রম স্বাধীন দাবি করা ইরান ইন্টারন্যাশনাল (Iran International) এর মালিক হলো ভোলান্ট মিডিয়া ইউকে লিমিটেড (Volant Media UK Ltd) যা লন্ডনভিত্তিক একটি কোম্পানি এবং এর মালিক একজন সৌদি-ব্রিটিশ নাগরিক। চ্যানেলটি একজন ‘সৌদি-ব্রিটিশ বিনিয়োগকারী’ দ্বারা অর্থায়নে চলে। যার সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

২০১৮ সালে দ্য গার্ডিয়ান (The Guardian) এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব এর জন্য ২৫০ মিলিয়ন ডলারের একটি তহবিল প্রদান করেছিল। 
চ্যানেলটি যুক্তরাজ্যে গ্লোবাল মিডিয়া সার্কুলেটিং নামে একটি সম্পাদকীয় সংবাদসেবা হিসেবে লাইসেন্সপ্রাপ্ত এবং ডিএমএ মিডিয়া লি.দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির প্যারিস, ইস্তাম্বুল, কাবুল এবং ওয়াশিংটনে ব্যুরো রয়েছে।

উইকিমিডিয়ার মতে সম্পাদকীয় কার্যক্রম স্বাধীন দাবি করা ইরান ইন্টারন্যাশনাল (Iran International) এর মালিক হলো ভোলান্ট মিডিয়া ইউকে লিমিটেড (Volant Media UK Ltd) যা লন্ডনভিত্তিক একটি কোম্পানি এবং এর মালিক একজন সৌদি-ব্রিটিশ নাগরিক। চ্যানেলটি একজন ‘সৌদি-ব্রিটিশ বিনিয়োগকারী’ দ্বারা অর্থায়নে চলে। যার সঙ্গে সৌদি সরকারের সম্পর্ক রয়েছে বলে জানা যায়।

২০১৮ সালে দ্য গার্ডিয়ান (The Guardian) এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব এর জন্য ২৫০ মিলিয়ন ডলারের একটি তহবিল প্রদান করেছিল। 
চ্যানেলটি যুক্তরাজ্যে গ্লোবাল মিডিয়া সার্কুলেটিং নামে একটি সম্পাদকীয় সংবাদসেবা হিসেবে লাইসেন্সপ্রাপ্ত এবং ডিএমএ মিডিয়া লি.দ্বারা পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির প্যারিস, ইস্তাম্বুল, কাবুল এবং ওয়াশিংটনে ব্যুরো রয়েছে। ২০২১ সালে, তালেবানদের কাবুল দখলের পর ভোলান্ট মিডিয়া ইউকে আফগানিস্তান ইন্টারন্যাশনাল নামে একটি সহযোগী চ্যানেল চালু করে।

Tags

Your Comment

You are replying to: .
captcha