আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত আগ্রাসে ২ মার্চ থেকে এ পর্যন্ত এই দেশে ৩,৫৫৮ জন শহীদ হয়েছেন।
ইরানি ব্রডকাস্টিং এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের আগ্রাসনে আরও বেশ কয়েকজন শহীদ হয়েছেন এবং ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশে শহীদের সংখ্যা ৩,৫৫৮-এ পৌঁছেছে।
ইসরায়েলের হামলায় লেবাননের এক সেনা কমান্ডার শহীদ
সংবাদ সূত্র আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের সিডন জেলায় অবস্থিত আল-খারদালি-আল-জারমাক সড়কে ইসরায়েলের বিমান হামলায় লেবাননের সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার একজন কমান্ডার এবং তার চালক শহীদ হয়েছেন।
লেবাননের সেনাবাহিনী আরও জানিয়েছে, ইসরায়েলি হামলায় একজন অফিসারসহ তাদের বেশ কয়েকজন সৈন্য শহীদ হয়েছেন।
Your Comment