আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইনকিলাব-এ-মাহদী মিশনের উদ্যোগে আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইরানের আল-মুস্তাফা (সা.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার পরিচালক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখী।
বক্তব্যে তিনি ইমামতের দর্শন ও গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ইমামতের আদর্শ ও বিশ্বাস মুসলিম সমাজকে ঐক্য, সাহস, ন্যায়পরায়ণতা এবং সত্যের পথে পরিচালিত করে।
তিনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, “যে ব্যক্তি তার যুগের ইমামকে না চিনে মৃত্যুবরণ করল, সে জাহেলিয়াতের মৃত্যু বরণ করল।” এ সময় তিনি ইমামে যামানা হযরত ইমাম মাহদি (আ.ফা.)-কে চেনা, তাঁর প্রতি আনুগত্য প্রকাশ এবং তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করেন।

Your Comment