১৬ জুন ২০২৬ - ২৩:২৪
কারবালার ভূমিতে ইমাম হুসাইনের কাফেলার প্রবেশ-প্রথম পর্ব

আমিরুল মুমিনীন আলী (আ.)-এর বাণী থেকে কারবালার ভূমিতেই হুসাইন ও তাঁর কাফেলার প্রবেশের শোকগাথা।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শেখ সাদুক তাঁর ‘আমালি’ গ্রন্থে ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন: হযরত আমিরুল মু’মিনীন আলী (আ.) সিফফিনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন; যখন তিনি নেইনাওয়া (কারবালা) এবং ফুরাত নদীর কাছে পৌঁছালেন, তখন তিনি উচ্চস্বরে বললেন: “তুমি কি জানো এই জায়গাটি কী?”

আমি বললাম: না, আমিরুল মু’মিনীন। তিনি বললেন: “এই ভূমি সম্পর্কে যদি তুমি আমার মতো অবগত থাকতে, তবে আমার মতো ক্রন্দন না করে এখান থেকে চলে যেতে না!!”

অতঃপর ইমান এতই কাঁদলেন যে, তাঁর দাড়ি মুবারক ভিজে গেল এবং অশ্রু তাঁর পবিত্র বক্ষে ঝরে পড়ল! আর আমরাও ইমামের সাথে কাঁদতে লাগলাম; সেই মহান ব্যক্তি বললেন: “আহ্! আহ্! আবু সুফিয়ানের পরিবারের সাথে আমার কী কাজ! হারবের পরিবারের সাথে আমার কী কাজ, যারা শয়তানের দল! আর অবিশ্বাসীদের সাথেই বা আমার কী কাজ!” (এরপর তিনি তাঁর হুসাইনের দিকে ফিরে বললেন:)

হে আবা আব্দিল্লাহ! ধৈর্যশীল হও, কারণ তুমি তাদের কাছ থেকে যা কিছু দেখবে তোমার পিতাও পূর্বে তাদের থেকে দেখেছে ।” (১) (অর্থাৎ, হে আমার হুসাইন; এমন একদিন আসবে যখন এই লোকেরা তোমার উপরও অত্যাচার করবে যেমন তারা আমার উপর করেছিল)।

অন্য একটি বর্ণনায় বলা হয়েছে:

«مَرَّ امیرُ المُؤمِنینَ (علیه‌السّلام) بِکَربَلاءَ فی اُناسٍ مِن اصحابِهِ، فَلَمّا مَرَّ بِهَا اغرَورَقَت عَیناهُ بِالبُکاءِ، ثُمَّ قالَ: هذا مُناخُ رِکابِهِم، وهذا مُلقی رِحالِهِم، وهُنا تُهرَقُ دِماؤُهُم، طوبی لَکِ مِن تُربَةٍ، عَلَیکِ تُهرَقُ دِماءُ الاَحِبَّةِ!»

কামেলুয-যিয়ারত গ্রন্থে বর্ণিত আছে: আমিরুল মুমিনীন আলী (আ.) তাঁর সঙ্গীদের সাথে কারবালার মধ্য দিয়ে যাচ্ছিলেন। যখন তিনি সেখানে পৌঁছালেন, তাঁর চোখ অশ্রুতে ভরে গেল এবং তারপর তিনি বললেন: “এই স্থানটি হচ্ছে তাদের উটদের বিশ্রামস্থল, এটাই তাদের সফরের সরঞ্জাম রাখার জায়গা এবং এখানেই তাদের রক্ত ​​ঝরবে। হে মাটি, সৌভাগ্য তোমার, কারণ আল্লাহর প্রেমিকদের রক্ত ​​তোমার উপরেই ঝরবে!” (২)

‘কামেলুয-যিয়ারত-এর পূর্ণাঙ্গ গ্রন্থে জাবির ইমাম সাদিক (আ.)-এর একটি উক্তি উদ্ধৃত করেছেন: ইমাম আলি (আ.) ইমাম হুসাইন (আ.)-কে বললেন: “হে আবা আব্দিল্লাহ! তুমি সর্বদাই একজন আদর্শ ছিলে এবং থাকবে।”

হুসাইন (আ.) বললেন: আমি জীবন আপনার জন্য উৎসর্গ! আমার অবস্থা কেমন হবে? ইমাম আলি (আ.) বললেন: “তুমিএমন কিছু জানবে যা তারা জানত না, এবং বিজ্ঞরা অবশ্যই তাদের জ্ঞান থেকে উপকৃত হবে।”

হে "আমার প্রিয় পুত্র! শোনো এবং দেখো: আল্লাহর কসম, বনি উমাইয়ারা তোমার রক্ত ​​ঝরাবে; কিন্তু তারা তোমাকে তোমার ধর্ম থেকে বিচ্ছিন্ন করতে এবং আল্লাহ থেকে বিরত রাখতে পারবে না।"(৩)

আল-ইরশাদ জুওয়াইরিয়্যাহ বিন মুশার আবদির বর্ণনা অনুযায়ী: যখন আমরা আমিরুল মুমিনীন, আলী বিন আবি তালিব (আ.)-এর সাথে সিফফিনের দিকে যাচ্ছিলাম, তখন আমরা কারবালা অঞ্চলে পৌঁছালাম। ইমাম (আ.) দাঁড়ালেন এবং তারপর ডানে ও বামে তাকিয়ে কাঁদলেন এবং বললেন: “আল্লাহর কসম, এটাই সেই স্থান যেখানে তাদের হত্যা করা হযবে।” তাঁকে জিজ্ঞাসা করলাম: হে আমিরুল মুমিনীন! এটা কোথায়? তিনি বললেন: “এটা কারবালা। এখানে তাদেরক হত্যা করা হবে যারা কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে” এবং তারপর তিনি এগিয়ে গেলেন। (৪)

মুসনাদ ইবনে হাম্বাল আব্দুল্লাহ বিন নুজাই থেকে বর্ণনা করেছে; যখন ইসলামের লশকর সিফফিনের পথে নেইনাওয়ার পাশ দিয়ে যাচ্ছিল, তখন ইমাম আলি (আ.) ডেকে বললেন: “ধৈর্য ধরো, হে আবা আব্দিল্লাহ! ধৈর্য ধরো, ফুরাতের কিনারায়!” আমি বললাম: এর অর্থ কী? তিনি বললেন: “একদিন আমি নবী (সা.)-এর কাছে প্রবেশ করলাম এবং তাঁর চোখ অশ্রুতে পূর্ণ ছিল। আমি জিজ্ঞাসা করলাম: হে আল্লাহর রাসূল! কেউ কি আপনাকে বিচলিত করেছে? আপনার কেন ক্রন্দন করছেন ?”

নবী (সা.) বলেছিলেন: জিব্রাইল কিছুক্ষণ আগে আমার কাছ থেকে চলে গেল। সে আমাকে বলল যে হুসাইন ফুরাত নদীর তীরে শহীধ হবে। নবী (সা.) বলেন: জিব্রাইল বলেছিল: হে নবী আপনি কি সেই জায়গার মাটির গন্ধ নিতে চান? আমি বললাম: হ্যাঁ, এবং জিব্রাইল তাঁর হাত বাড়িয়ে আমাকে এক মুঠো  মাটি দেয় এবং আমি আর আমার চোখের জল ধরে রাখতে পারলাম না।”(৫)

সূত্র:

১- আল-আমালী, পৃ. ৫৯৭, খন্ড-৫।

২- মোহাম্মদী রেয়শাহরি, মুহাম্মাদ, কুরআন, হাদীস ও ইতিহাসের উপর ভিত্তি করে ইমাম হুসাইন (আ.) এর বিশ্বকোষ, খন্ড-৩, পৃ. ২৪৮।

৩- কামিলুয যিয়ারাত, খন্ড-১, পৃ. ২৮২/ বিহারুল-আনওয়ার: খণ্ড-১, পৃ. ২৯৫।

৪- আল-ইরশাদ, খন্ড-১, পৃ. ৩৩২, কাশফুল-ইয়াকীন, খণ্ড-৯২, পৃ.-১০০।

৫-মোহাম্মদী রেয়শাহরি, মুহাম্মাদ, কুরআন, হাদীস ও ইতিহাসের উপর ভিত্তি করে ইমাম হুসাইন (আ.) এর বিশ্বকোষ, খন্ড-৩, পৃ. ২৫৭।

হামিদরেযা রেযায়ী ওর্গানি

পবিত্র কোম নগরী

Tags

Your Comment

You are replying to: .
captcha