১৯ জুন ২০২৬ - ১০:১১
হযরত রুকাইয়া (সা.আ.)-এর শাহাদাত

হযরত রুকাইয়া খাতুন (সা.আ.) বা ফাতিমা বিনতুল-হুসাইন, যিনি ফাতিমা সোগরা নামে পরিচিত-দ্বিতীয় পর্ব

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হযরত রুকাইয়া (সা.আ.)-এর শাহাদাতের মাসায়েব: আমরা সকলেই জানি যে, একটি কন্যা আবেগপ্রবণ হয় এবং তার পিতা ও তাঁর স্নেহের উপর প্রবলভাবে নির্ভরশীল থাকে।


আল্লাহর নবী (সা.) তখনও তাঁর অসুস্থ শয্যায় ছিলেন (অর্থাৎ জীবিত ছিলেন) এমন অবস্থায় তাঁর একটি পোষাক মাওলা আলী (আ.)-এর নিকট ছিল। যখনই হযরত যাহরা (সা.আ.) সেটির দিকে তাকাতেন, তিনি কেঁদে ফেলতেন।

আমিরুল মুমিনীন (আ.) বললেন: (হে ফাতেমা) তুমি কাঁদছ কেন? ফাতেমা (সা.আ.) বললেন: আমাকে আমার বাবার জামাটা দাও যাতে আমি এর গন্ধ নিতে পারি। জামাটা নিয়ে তাঁর চোখের উপর রাখলেন এবং তিনি হুশ হারিয়ে ফেললেন।(১(

হে ফাতেমা যাহরা (সা.আ.), হে করুণাময়ী জননী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, যদিও আপনি অল্পবয়সী এবং কয়েক সন্তানের মা ছিলেন; কিন্তু আপনার পিতার জামা দেখে ও তার গন্ধ শুঁকে আপনি মূর্ছা গিয়েছিলেন এবং জ্ঞান হারিয়েছিলেন; কিন্তু সেই তিন বছর বয়সী কন্যার জন্য হৃদয় ভেঙ্গ যায়, যে কারবালা ও উত্তপ্ত মরুভূমি দেখেছিল, তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত ছিল, দগ্ধ ও নির্যাতিত হয়েছিল।

তার পিতা আবা আবদিল্লাহিল হুসাইন (আ.), তার একনিষ্ঠ চাচা হযরত আবাল ফাযলেল-আব্বাস এবং তার ভাই আলী আকবরের শাহাদাত যাঁর পবিত্র দেহ টুকরো টুকরো হয়েছিল; এক অনাথ বালিকা যাকে চাবুক মারা হয়েছিল, বন্দিদশা ভোগ করতে হয়েছিল;

কিন্তু এখন আর এই ছোট্য মেয়েটির জন্য, তারা তার পিতার জামা আনা হয়নি, বরং তার পিতার মাথা এনেছিল এবং সেই মাথাটি একটি পাত্রে তার সামনে রাখা হয়েছিল।

তার অবস্থা কেমন হবে!!, কীভাবে সে এই মারাত্মক ও যন্ত্রণাদায়ক দুর্যোগগুলো সহ্য করবে?

হায় রুকাইয়ার জন্য, শহীদদের নেতা, ইমাম হুসাইন (আ.)-এর প্রানপ্রিয় কন্যা, তাঁর চোখের আলোর জন্য হয়, যিনি আকুল আকাঙ্ক্ষার বশে পিতাকে ডাকছিলেন, আর তখন নিষ্ঠুর ইয়াজিদ তাঁর পিতার ছিন্ন মস্তক তাঁর কাছে নিয়ে আসার আদেশ দিয়েছিল; (অস্থির ও আর্তনাদ করতে করতে) তিনি পাত্র থেকে মস্তকটি তুলে নিলেন, সেটিকে জড়িয়ে ধরলেন এবং বললেন:

«يا أبَتاهُ، مَنْ ذَا الَّذي خَضَبكَ بِدِمائكَ! يا أبَتاهُ، مَنْ ذَا الَّذي قَطع وَ رِيدَيْكَ! يا أبتاهُ مَنْ ذَا الَّذي أَيتمني علي صِغَر سِنّي! يا أبَتاهُ، مَنْ بَقي بَعْدَك نَرْجوه؟ يا أبَتاهُ، مَنْ لِلْيتيمة حَتّي تَكْبُر».[২]

বাবা, কে তোমাকে তোমার রক্তে রঞ্জিত করেছে! বাবা, কে তোমার গলার শিরা কেটেছে! বাবা, কে আমাকে শৈশবে অনাথ করেছ! বাবা, তোমার পরে আমরা কার উপর ভরসা করব? বাবা, কে এই অনাথ মেয়েটির যত্ন নেবে এবং তাকে বড় করবে!

 আশুরার পর রুকাইয়া (সা.আ.) প্রায় এক মাস ধরে তার বাবাকে দেখেননি। যখনই তিনি তার বাবাকে দেখতে, তাকে মারধর করা হয়েছে। এখন তার বাবা এসেছেন, কিন্তু একটি কাটা মাথা নিয়ে। বেশি সময় লাগেনি, তিনি ঘন্টা খানেক ধরে কাঁদলেন এবং বললেন:

«لَیْتَنَی کُنْتُ اَعْمَی وَ لَمْ اَرَ رَأْسکَ هکذا.»

 ইশ, আমি যদি অন্ধ হতাম তাহলে আর তোমার কাটা মাথা দেখতাম না।

"হঠাৎ, তারা দেখল যে তার কণ্ঠস্বর থেমে গেছে; তার বাবার মাথা একদিকে এবং রুকাইয়া অন্যদিকে পড়ে গেল।[৩]

যখন তারা তাকে সরাল, তারা বুঝতে পারল যে তিনি মারা গেছেন। যখন কাফেলার নারী ও শিশুরা এই (হৃদয়বিদারক দৃশ্য) দেখল, তারা উচ্চস্বরে কাঁদতে লাগল, তাদের ক্ষতগুলি আবারো তাজা হয়ে উঠল এবং নারী-পুরুষ নির্বিশেষে সকলেই তা উপলব্ধি করে কাঁদতে লাগল।[৪]

বাবা, তোমার তিন বছরের মেয়েটার দম ফুরিয়ে আসছে।

বাবা, আমাকে খাঁচার এই কোণটা থেকে বের করে নিয়ে যাও।

তুমি ছাড়া, যে আজ রাতে আমাকে দেখতে এসেছো,

তোমার এই অনাথের দিকে আর কেউ ফিরে তাকায়নি, বাবা।

তোমাকে স্বাগত জানাতে আসতে পারিনি বাবা, 

আমার দুই পা কাঁটা আর আগাছায় ক্ষতবিক্ষত, বাবা।

আমাকে নিয়ে যাও, আমি এই জনশূন্য প্রান্তরে হারিয়ে গেছি।

আমার আর এগোবার বা ফেরার কোনো পথ নেই, বাবা।

সূত্র: ১-আল্লামাহ মাজলিসি, বিহারুল-আনওয়ার, খন্ড-৪৩, পৃ. ১৫৭।

২- নাফসুল-মাহমূম,পৃ. ৪৫৬

৩- মোহাম্মদী এশতেহারদী, সুগনামেহ আলে মুহাম্মাদ, খন্ড- ৯, পৃ. ৪৯১

৪- কামিল বাহায়ী, খন্ড-২, পৃ. ১৭৯ এবং নাফসুল-মাহমুম, পৃ. ৪৫৬ ।

হামিদরেযা রেযায়ী

পবিত্র কোম নগরী

Tags

Your Comment

You are replying to: .
captcha