আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): হংকংয়ের এই থিঙ্কট্যাঙ্ক তাদের বিশ্লেষণে বলেছে: ইরান সাম্প্রতিক দুটি যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সবচেয়ে কঠিন আঘাতগুলো সহ্য করেছে, তবুও শেষ পর্যন্ত কৌশলগতভাবে তারাই সুবিধাজনক অবস্থানে ছিল এবং প্রতিপক্ষদের আত্মসমর্পণে বাধ্য করেছে।
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তিন মাসব্যাপী যুদ্ধের পর-যাদেরকে বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ও সামরিক শক্তির অধিকারী দেশ হিসেবে ধরা হয়-প্রত্যাশার চেয়েও অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা দেখিয়েছে। বাস্তবে, অন্তত কৌশলগত দিক থেকে, এখন এই সংঘাতে তেহরানই এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে।
ট্রাম্প অপমানিত হয়েছেন: ফাইনান্সিয়াল টাইমস
একই সময়ে ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস লিখেছে, ইরানের বিরুদ্ধে শুরুতে কঠোর বক্তব্য ও সামরিক আগ্রাসনের পর ডোনাল্ড ট্রাম্পের পিছু হটা তার অপমানিত হওয়ার ইঙ্গিত বহন করে।
ট্রাম্পের সমালোচকেরা এখন প্রশ্ন তুলছেন-ইরানের সাথে এই চুক্তি বা সমঝোতা কি সত্যিই কয়েক মাসের যুদ্ধ, বিলিয়ন ডলারের খরচ, যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের ক্ষয় এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মূল্য ছিল কিনা।
Your Comment