১৮ জুন ২০২৬ - ১৯:৪৪
দক্ষিণ লেবাননে হামলা বন্ধ না হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

ইরানের কেন্দ্রীয় সামরিক সদর দপ্তর খাতামুল আম্বিয়া (সা.) সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ না হলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানি সংবাদমাধ্যমে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর গত দুই দিনে দক্ষিণ লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং সেখানে বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলা ও হত্যাকাণ্ড অব্যাহত রেখেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যদি ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে তাদের ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর ও শক্তিশালী জবাবের জন্য প্রস্তুত থাকতে হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha