আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম হোসেন (আ.)-এর স্বরনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের একটি ছবি পোস্ট করে জহরান মামদানি বলে, "আশুরা হলো স্মরণ, আত্মত্যাগ ও আত্ম-অনুধ্যানের সময়।"
আশুরা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ দেওয়া ওই বার্তায় তিনি লেখেন, "আজ মহররমের দশম দিনে আমরা সত্য ও মানবিক মর্যাদার প্রতি ইমাম হোসেন (আ.)-এর অবিচল নিষ্ঠার কথা স্মরণ করছি। তাঁর শাশ্বত ঐতিহ্য আমাদের বিশ্বাস, পারস্পরিক সেবা এবং এই প্রত্যয়ের মতো চিরস্থায়ী মূল্যবোধগুলোর কথা মনে করিয়ে দেয় যে—ন্যায়ের জন্য লড়াই করা সর্বদা অর্থবহ।"
এরপর তিনি নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে ইমাম হোসেন (আ.)-এর সংগ্রামের কথা স্মরণ করেন এবং বলেন, “আমাদের শহরের শক্তি নিহিত রয়েছে এর বৈচিত্র্যময় ধর্মীয় ঐতিহ্যের মধ্যে—যা শহরটিকে গড়ে তুলেছে—এবং অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সম্মিলিত সংগ্রামের মাঝে।”
মামদানি তাঁর বক্তব্যের ইতি টানেন রাজনীতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ইমাম হোসেন (আ.)-এর আদর্শকে পথপ্রদর্শক নীতি হিসেবে গ্রহণের ওপর গুরুত্বারোপ করে। তিনি আরও বলেন, “প্রত্যেক নিউ ইয়র্কবাসীর জন্য আরও ন্যায়ভিত্তিক একটি শহর গড়ে তোলার পথে আমরা যেন এই মূল্যবোধগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি।”

Your Comment