২৫ জুলাই ২০২৬ - ১৭:১৮
ইরানকে দুর্বল করতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালীতে এবং ইরানকে দুর্বল করার ক্ষেত্রে’ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালীতে এবং ইরানকে দুর্বল করার ক্ষেত্রে’ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। শেকারচি বলেন, ‘পরিস্থিতি আমেরিকার জন্য বিশৃঙ্খল ও অনাকাঙ্ক্ষিত।’

তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র একটি ‘নতুন কৌশল’ খুঁজছে এবং যুদ্ধ থেকে ওয়াশিংটনের সরে আসার সম্ভাবনা ‘জায়নবাদীদের অনুমতির ওপর শর্তাধীন’, যা স্পষ্টভাবেই ইসরাইলকে ইঙ্গিত করে বলা।

Tags

Your Comment

You are replying to: .
captcha