২৬ জুলাই ২০২৬ - ২২:১৯
২০০'র বেশি মার্কিন সেনা নিহত

আইআরজিসির (ইসলামি বিপ্লবী গার্ড কর্পস) মুখপাত্র একান্ত সাক্ষাৎকারে বলেছেন, সমঝোতা লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত সেনার সংখ্যা ২০০ জন ছাড়িয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, মার্কিন কর্তৃপক্ষ যে হতাহতের সংখ্যা প্রকাশ করেছে, তা "সম্পূর্ণ মিথ্যা"।

তাঁর ভাষ্য অনুযায়ী, মার্কিন লক্ষ্যবস্তুতে হামলায় ৮টি সেনা অবস্থান আঘাতপ্রাপ্ত হয়েছে, যার মধ্যে একটি ঘাঁটিতে থাকা ২০টি শেড (সামরিক স্থাপনা) সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

তিনি আরও বলেন, "নাসর-২" অভিযানে ২০০ জনের বেশি মার্কিন সেনা নিহত হয়েছে এবং আহতের সংখ্যা এর চেয়েও অনেক বেশি। আইআরজিসির মুখপাত্র আরও বলেন, "মার্কিন জনগণ যেন তাদের মিথ্যাবাদী সামরিক কমান্ডারদের নিজেদের বোকা বানাতে না দেয়।"

তিনি দাবি করেন, মার্কিন সরকার সাংবাদিকদের হামলাস্থল পরিদর্শনের সুযোগ দিলে সেখানে গিয়ে হতাহতের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব হবে।

Tags

Your Comment

You are replying to: .
captcha