৫ আগস্ট ২০২৬ - ১৭:২০
আরবাইন তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪,০০০ হাশদ আল-শাবি সদস্য মোতায়েন।

ইরাকের ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ (পিএমএফ) সাতটি সেক্টর জুড়ে একটি নিরাপত্তা ও সেবা পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে; এতে ‘আরবাঈন’ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে ৭০টি ব্রিগেডে বিভক্ত ৫৪ হাজারেরও বেশি সদস্য মোতায়েনের বিষয়টি জানানো হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সরকারি ইরাকি বার্তা সংস্থা (আইএনএ)-র তথ্য অনুযায়ী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর অপারেশনস বিষয়ক ডেপুটি চিফ অফ স্টাফ ইয়াসির হোসেন আল-ইসসাওয়ি মঙ্গলবার আরবাইন তীর্থযাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাতটি অক্ষ বা রুট-ভিত্তিক একটি ব্যাপক পরিকল্পনা শুরুর ঘোষণা দিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে তিনি জানান যে, পবিত্র শহর কারবালার দিকে যাওয়া সমস্ত পথ ও সড়কের পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৭০টি ব্রিগেডে বিভক্ত ৫৪ হাজারেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে।

পপুলার মোবিলাইজেশন ফোর্স হাশদ আল শাবী ‘সেন্ট্রাল ইউফ্রেটিস অপারেশনস’-এর কমান্ডার আলি আল-হামদানি জানিয়েছেন যে, এই বাহিনী ৫৭৭টি নিরাপত্তা চৌকিতে ২৪,৪৫০ জন সদস্য মোতায়েন করেছে; নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি তীর্থযাত্রীদের চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন পথে ৫০০টিরও বেশি মেডিকেল টিম ও চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha