৮ আগস্ট ২০২৬ - ১১:৫৮
যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' সই করেছে/শুক্রবার মক্কার আল-সাফা প্রাসাদে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিন দেশের নেতারা এই চুক্তিতে স্বাক্ষর করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): চুক্তিতে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মুহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ স্বাক্ষর করে।

চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।  অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও তার পাশে দাঁড়ানোর কাঠামোর মধ্যে থাকবে।

চুক্তির মাধ্যমে তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর পাশাপাশি যৌথ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্মেলনে তিন নেতা নিজেদের দীর্ঘদিনের সম্পর্ক, অভিন্ন স্বার্থ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা করে।

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান বলেছে, এই চুক্তি তিন দেশের নিরাপত্তা জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্য ও বৃহত্তর অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ এর লক্ষ্য হলো আগ্রাসন প্রতিরোধে সম্মিলিত সক্ষমতা বাড়ানো এবং আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করা।

তবে চুক্তিতে প্রতিটি দেশের নির্দিষ্ট দায়িত্ব বা সামরিক অঙ্গীকারের বিস্তারিত উল্লেখ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে তুরস্কের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘এটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক একটি চুক্তি। এতে কেবল আত্মরক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই চুক্তি কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে করা হয়নি। বরং ভবিষ্যতে অন্য আঞ্চলিক দেশও এতে যোগ দিতে পারবে। পাশাপাশি এটি বিদ্যমান কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির বিকল্প নয়।’

Tags

Your Comment

You are replying to: .
captcha