আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনা রিপোর্ট: এ সম্পর্কে কুয়েতের জাতীয় সংসদের বেশ কিছু সাংসদ কুয়েতের এক দৈনিককে দেয়া সাক্ষাতকারে বলেন: এ ধরণের হামলা কুয়েতে সাম্প্রদায়িক ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। আর এর মাধ্যমে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার অপচেষ্টা চালানো হচ্ছে।
সালেহ আশুর এ সম্পর্কে বলেন: বর্তমানে যে পরিস্থিতি আমরা উপনিত হয়েছি এবং যা ভবিষ্যতে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়াবে তার জন্য কুয়েতের সকল দল ও সংস্থা দায়ী।
তিনি বলেন: কুয়েতে বিভিন্ন মাযহাবের অনুসারী বসবাস করে। আর এটা এমন এক সত্য যা অপরিবর্তনীয় এবং সকলকে এ সত্য বিষয়টি মেনে নিতে হবে।
কুয়েতের জাতীয় সংসদের অপর এক সাংসদ ফায়সাল আদ দুওয়াইসান এ ঘটনাকে সমাজে বিচ্ছিন্নতাবাদের অনুপ্রবেশ হতে উৎসারিত বলে উল্লেখ করে বলেন: যদি সরকার বিচ্ছিন্নতাবাদীদের এ ধরনের পদক্ষেপের মোকাবেলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করত তবে আজ যে পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি তার সম্মুখীন হতাম না।
অপর এক সাংসদ আদনান আল মুতু’ এ ধরনের সহিংসতা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেন: এ ধরনের সহিংসতাপূর্ণ পদক্ষেপ কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দেবে। অতএব, এ সকল সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত এবং অনতিবিলম্বে গ্রেপ্তার করা উচিত।
উল্লেখ্য যে, কুয়েতের কীরওয়ান অঞ্চলে অবস্থিত ‘ইমামাইন’ মসজিদটি পবিত্র রমজান মাসের প্রথম তারিখে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে এর একাংশ ধ্বংস হয়ে যায়। মসজিদটি নির্মাণ কার্য সম্পন্ন হওয়ার পর উদ্বোধনের অপেক্ষায় ছিল।#