আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : নেপাল ইসলামি সংস্থার উচ্চতর কর্মকর্তা ফারযিন আহমাদ মসজিদে নামায আদায় করে বাড়ী ফেরার পথে মোটরসাইকেল আরোহ দুই দূর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন।
এটা নিয়ে দ্বিতীয় বারের মত নেপালের মুসলিম ব্যক্তিত্ব হামলার শিকার হলেন। নেপাল পুলিশ এ হত্যাকাণ্ডের ব্যাপারে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। নেপালের মুসলিম জনতা তাদের নেতার উপর হামলা ও হত্যার ঘটনায় ক্ষুব্ধ।
বলাবাহুল্য, বিগত এক দশক যাবত নেপালের মুসলমানদের অবস্থায় দিনের পর দিন অবনতি ঘটছে। বর্তমানে ভারতের উগ্র হিন্দুদের একটি দল নেপালের উগ্রতাবাদী একটি দলের সাথে হাত মিলিয়ে এদেশের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত এলাকা নেপালগঞ্জ হতে মুসলমানদেরকে উত্খাত করার কুপরিকল্পনা করছে।
উল্লেখ্য, নেপালের সংবিধানে হিন্দু ধর্মকে এদেশের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে এবং শুধুমাত্র হিন্দু ও বৌদ্ধ ধর্মের অনুসারীরা প্রকাশ্যে তাদের ধর্ম ভিত্তিক আকিদার প্রসার ঘটাতে পারে।#