৮ ফেব্রুয়ারি ২০১২ - ২০:৩০

যদিও এ সফরের উদ্দেশ্যে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, কিন্তু বাদশাহ হামদ বিন ঈসা আলে খালিফা’র পত্র-প্র্র্রত্রিকা বিষয়ক উপদেষ্টার ভাই ‘নাজিব হামরে’র সাথে সম্পৃক্ত দৈনিক ‘আল আইয়াম’ বাহরাইনের সৌদি আরবের সাথে সংযুক্ত হওয়ার কথা এবং উভয় পক্ষের মাঝে এক চুক্তির মাধ্যমে আলে খলিফা কর্তৃক রিয়াদের নিকট ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেছিল।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : বাদশাহ হামদ বিন ঈসা’র পত্র-পত্রিকা বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন : বাহরাইন দ্বীপের বাদশাহ; হামদ বিন ঈসা আলে খলিফা সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ’র সাথে সাক্ষাতের লক্ষ্যে রিয়াদের উদ্দেশ্যে মানামা ত্যাগ করেছেন।

যদিও এ সফরের উদ্দেশ্যে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি, কিন্তু বাদশাহ হামদ বিন ঈসা আলে খালিফা’র পত্র-প্র্র্রত্রিকা বিষয়ক উপদেষ্টার ভাই ‘নাজিব হামরে’র সাথে সম্পৃক্ত দৈনিক ‘আল আইয়াম’, বাহরাইনের সৌদি আরবের সাথে সংযুক্ত হওয়ার কথা এবং উভয় পক্ষের মাঝে এক চুক্তির মাধ্যমে আলে খলিফা কর্তৃক রিয়াদের নিকট ক্ষমতা হস্তান্তরের কথা ঘোষণা করেছিল।

অবশ্য, এ সংবাদ প্রকাশিত হওয়ার পর বাহরাইনের স্বৈরাচারী সরকারের কোন কর্মকর্তা এর বিপরীতে কোন প্রতিক্রিয়া ব্যক্ত করেননি এবং এ খবরকে সত্যায়িত বা নাকচ করেননি।#