আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল (২৬শে মার্চ, সোমবার) পাকিস্তানের কোয়েটা শহরের ‘পুডকোলী’ স্কয়ারের পার্শ্ববর্তী ‘সাবজাল’ সড়কে ‘এজাজ হুসাইন’ নামক এক শিয়া নাগরিক শাহাদাত বরণ করেছেন। তিনি একটি ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেন।
এ প্রতিবেদনে বলা হয়েছে যে, এ ঘটনায় শহীদের সহকর্মী ‘আলী আসগার’ নামক অপর এক ব্যক্তিও গুরুতর আহত হয়। হামলার পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের গিলগিত অঞ্চলের জন্ম নিবন্ধন বিষয়ক কার্যালয়ের শিয়া কর্মচারী ‘খুশ মুহাম্মাদ’ গতকাল এ শহরের ‘নাপুরাহ’ অঞ্চলে সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে শাহাদাত বরণ করেছেন।
এদিকে গত ৬ মাস পূর্বে করাচী’র সেন্ট্রাল জেলে প্রেরিত ‘সাইয়্যেদ বাশারাত হুসাইন যায়দী’ গতকাল এক ওয়াহাবী কয়েদির হাতে প্রাণ হারিয়েছেন।
ইতিপূর্বে সিন্ধু রাজ্যের ‘সিখার’ কারাগারে ‘কালান্দার বাখশ জাগরানী’ নামক এক কয়েদি অপর এক ওয়াহাবী কয়েদির হাতে গুরুতর আহত হয়ে বেশ কয়েকদিন যাবত বেহুশ অবস্থায় থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল।
কালান্দার বাখশ তার পরিবারের চতুর্থ শহীদ। তার পূর্বে তার পিতা, ভাই এবং তার পুত্রও সিপাহে সাহাবা সন্ত্রাসীদের হাতে শাহাদাত বরণ করেছিলেন।
বলাবাহুল্য, বর্তমানে পাকিস্তানের বিভিন্ন কারাগারে উল্লেখযোগ্য সংখ্যক নিরাপরাধ শিয়া আটক রয়েছে।#
