৩০ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

মিশরের কারাবন্দী সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক তাকে মেরে ফেলতে চিকিতসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

‘বার্তা সংস্থা আবনা : মিশরের কারাবন্দী সাবেক স্বৈরশাসক হোসনি মুবারক তাকে মেরে ফেলতে চিকিতসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ইসরাইলি সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে আরবি পত্রিকা ‘আল নাশরা’ লিখেছে, হোসনি মুবারক বর্তমানে নানা কষ্ট ও সমস্যার মধ্যে রয়েছেন। এ কারণে তিনি মৃত্যুর মাধ্যমে ওই সব কষ্টের ইতি টানার অনুরোধ করেছেন। কিন্তু সাবেক স্বৈরশাসকের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন তার চিকিতসার দায়িত্বে থাকা ডাক্তারেরা।

চলতি মাসের মাঝামাঝি সময়ে কারাগারের বাথরুমে আছাড় খেয়ে মাথা ও বুকে আঘাত পেয়েছিলেন মুবারক। এরপর থেকে তাকে একটি সামরিক হাসপাতালে চিকিতসা দেয়া হচ্ছে।

৮৪ বছর বয়সী মুবারক উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, হতাশা এবং অনিয়মিত হার্ট বিটে ভুগছেন বলে এর আগে খবর বেরিয়েছে।

২০১১ সালের গোড়ার দিকে গণতন্ত্রকামী প্রায় ৯০০ বিক্ষোভকারীকে হত্যার দায়ে  গত ২ জুনে হোসনি মুবারককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।#রেডিও তেহরান