আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইসাফ আজ -২০শে মে- এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘন্টায় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে অন্তত ৭ জন বিদ্রোহী নিহত এবং সন্দেহজনক ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, এছাড়া বেশ কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
খুস্ত, পাকতিয়া, নাঙ্গারহার ও ভারদাক এলাকায় এ সকল অভিযান পরিচালিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কাবুল হতে বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে যে, তালেবান এ অভিযান সম্পর্কে এখনো কোন মন্তব্য করেনি। সম্প্রতি যৌথবাহিনী আফগানিস্তানের তালেবানসহ অন্যান্য বিদ্রোহী দলের বিরুদ্ধে হামলা বৃদ্ধি করেছে।
উল্লেখ্য, গতকাল রোববার গজনী ও নাঙ্গারহার প্রদেশে তালেবান জঙ্গীদের হামলায় ১০জন পুলিশ নিহত এবং ৪ জন আহত হয়েছে।