১৯ সেপ্টেম্বর ২০১৪ - ০২:৩৫
লন্ডনে হাওযা ইলমিয়া’র উদ্বোধন + ছবি

লন্ডনের বিশিষ্ট শিয়া ব্যক্তিত্বদের উপস্থিতিতে গত ১৫ই সেপ্টেম্বর এ হাওযা ইলমিয়ার উদ্বোধন করা হয়েছে।

আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : গত ১৫ই সেপ্টেম্বর সোমবার আনুষ্ঠানিকভাবে এ হাওযা ইলমিয়ার (উচ্চতর ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান) প্রথম শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হল।
ইতিপূর্বে এ ধর্মীয় শিক্ষা কেন্দ্রে অধ্যায়নের জন্য ১ শতাধিক আগ্রহী নাম নিবন্ধন করেছিল। ভর্তি ও ভাইভা পরীক্ষার পর তাদের মধ্য থেকে পূর্ণ শর্তের অধিকারী ৬৫ জনকে ভর্তি করা হয়।
লন্ডনের এ হাওযা ইলমিয়ার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ‘সৈয়দ জালাল মাসুমি’। এরপর বিশিষ্ট শিয়া আলেম হুজ্জাতুল ইসলাম শেখ যাফার আব্বাস তার বক্তৃতায় হাওযা ইলমিয়া প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মীয় শিক্ষা অর্জনের ক্ষেত্রে একনিষ্ঠতার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্বারোপ করেন।
ইউরোপের শিয়া ওলামা পরিষদের সভাপতি ‘হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা রাজাভি’ তার বক্তব্যে এ প্রতিষ্ঠানের শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের প্রতি অভিনন্দন জানান এবং হাওযা ইলমিয়া উদ্বোধনকে তিনি একটি বরকতময় ঘটনা বলে উল্লেখ করেন।
এরপর ইসলামিক সেন্টার অব ব্রিটেনের পরিচালক ও সদ্য প্রতিষ্ঠিত এ হাওযা ইলমিয়ার অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মুহাম্মাদ আলী শুমালী ব্রিটেনে হাওযা ইলমিয়ার ইতিহাসের উপর আলোকপাত করেন এবং শিয়া একটি কেন্দ্র প্রতিষ্ঠার তওফিক প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ড. মুহাম্মাদ আলী শুমালীর সংযোজন : লন্ডনের এ হাওযা ইলমিয়া, আলেমগণের মূল্যবান মীরাস হতে উপকৃত হওয়ার পাশাপাশি শিয়া মারজাগণের সাথে সম্পর্ক স্থাপন এবং সর্বোপরী মহানবি (স.) এর সুন্নত বাস্তবায়নের মাধ্যমে ইউরোপে বসবাসরত মুসলমানদের বিভিন্ন সমস্যা সমাধান ভূমিকা রাখতে সক্ষম।#