২৪ মার্চ ২০১৬ - ১৫:৪৫
মাদ্রিদ বড় মসজিদে হামলা (ছবি)

স্পেন পুলিশ জানিয়েছে, ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মাদ্রিদ বড় মসজিদে হামলা চালিয়েছে উগ্র ডানপন্থীরা।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গতকাল (বুধবার) স্পেন পুলিশ জানিয়েছে, ব্রাসেলসে সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্পেন বড় মসজিদে অগ্নিসংযোগ করেছে দেশটির উগ্র ডানপন্থীরা।

এর আগে ব্রাসেলসে হামলার জবাবে মাদ্রিদ বড় মসজিদে হামলার দাবী জানিয়েছিল উগ্রতাবাদী একটি গোষ্ঠি।

মাদ্রিদ ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র এ হামলার নিন্দা জানিয়েছে। হামলায় মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মসজিদে হামলার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ইউজাররা বলেছেন: এ ধরনের পদক্ষেপ সমাজে ঘৃণার জন্ম দেয় এবং সন্ত্রাসবাদকে কোন ধর্মের সাথে সম্পৃক্ত করা ভয়ংকর একটি বিষয়।#