আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সিরিয়ায় আরো দুই যোদ্ধার শাহাদতের সংবাদ প্রকাশিত হয়েছে।
আল-যাহরা শহরের বাসিন্দা ‘মুহাম্মাদ রামেজ আল-বাবা’ এবং নুব্ল শহরের বাসিন্দা ‘আহমাদ আলী খামিস’ নামক দুই যোদ্ধা, আলেপ্পো শহরের পশ্চিমে ‘মানিয়ান’ গ্রামে তাকফিরি সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে শহীদ হয়েছেন।
গতকাল (শুক্রবার, ১১ নভেম্বর) কৌশলগত ‘মুনিয়ান’ গ্রামটি তাকফিরিদের হাত থেকে মুক্ত করে সিরিয় যোদ্ধারা।
এছাড়া এ পর্যন্ত আলেপ্পো’র ‘দ্বাহিয়া আল-আসাদ’ এলাকার বিরাট একটি অংশ তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত করা হয়েছে।
এ এলাকাগুলো মুক্ত হওয়ার মাধ্যমে আলেপ্পোতে সন্ত্রাসী গ্রুপগুলোর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর গণ্ডি আরো ছোট হল এবং এর মাধ্যমে এ সকল অঞ্চলের অবরোধ ভাঙ্গার বিষয়ে শত্রুদের আশা আরো ক্ষীণ হল।
সিরিয়ার নুব্ল ও আল-যাহরা শহর দু’টিতে ৬০ হাজার শিয়া মুসলিম বসবাস করে। শিয়া অধ্যুষিত শহর দু’টিকে দীর্ঘ ৩ বছর ধরে অবরুদ্ধ করে রেখেছিল তাকফিরি গ্রুপগুলো। চলতি বছরের গোড়ার দিকে অবরোধ ভেঙ্গে ফেলে সিরিয় যোদ্ধারা।
প্রসঙ্গত, সিরিয়ার শতকরা ১-২ ভাগ জনগণ শিয়া মুসলিম। মূলতঃ দামেস্ক, আলেপ্পো, হোমস ও ইদলিবে তাদের বাস। বিগত বছরগুলোতে হাজার হাজার শিয়া যোদ্ধা দেশটির বিভিন্ন এলাকায় তাকফিরি সন্ত্রাসীদের সাথে যুদ্ধে শহীদ হয়েছেন।#

