আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং মারজায়ে তাকলিদ আয়াতুল্লাহ সৈয়দ আলী সিস্তানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর (রহ.) শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোকবার্তা দিয়েছেন।
বিবৃতিতে আয়াতুল্লাহ সিস্তানি উল্লেখ করেন যে, আয়াতুল্লাহ খামেনেয়ী দীর্ঘদিন ধরে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নেতৃত্ব দিয়ে অতুলনীয় ভূমিকা পালন করেছেন, যা সবার কাছে স্পষ্ট। তিনি ইরানের মহান জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা এই কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সংহতি অটুট রেখে শত্রুদের কোনো অশুভ উদ্দেশ্য সফল হতে না দেন।
বিবৃতি নিম্নরূপ:
بسم الله الرحمن الرحیم
انا لله و انا الیه راجعون
গভীর দুঃখ ও মর্মাহত হৃদয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্রের মহান নেতা, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের ঘটনায় ইরানের সম্মানিত জনগণ এবং বিশ্বের সকল মুসলিমের প্রতি গভীর সমবেদনা ও শোক জানাচ্ছি। তাঁর উচ্চ মর্যাদা এবং দীর্ঘ বছর ধরে ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্ব ও পরিচালনায় তাঁর অনন্য ভূমিকা সকলের কাছে সুস্পষ্ট।
এই কঠিন পরিস্থিতিতে এই মহান দেশের জনগণের কাছে প্রত্যাশা করি যেন তারা জাতীয় ঐক্য ও সংহতি বজায় রেখে আগ্রাসীদের কোনোভাবেই তাদের নিকৃষ্ট উদ্দেশ্য সফল হতে না দেয়।
আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সেই মহান ব্যক্তির জন্য উচ্চ মর্যাদা কামনা করছি এবং সকল শোকাহতদের জন্য ধৈর্য ও অফুরন্ত প্রতিদান প্রার্থনা করছি।
১১ই রমজান ১৪৪৭ হিজরী
আলী হুসাইনী সিস্তানী
Your Comment