৪ মার্চ ২০২৬ - ০৩:৩২
করাচিতে  শহীদ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ী (রহ.)-এর শাহাদাতের প্রতিবাদে বিক্ষোভ+ভিডিও

পাকিস্তানের করাচিতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেয়ীর শাহাদাতের প্রতিবাদে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন/বিক্ষোভকারীরা আমেরিকান সরকনস্যুলেটে হামলা /চালায় এবং ইরানের পতাকা উত্তলন করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিক্ষোভকারীরা সরকনস্যুলেটের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশে করে। তারা আমেরিকান পতাকা নামিয়ে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া বিক্ষোভকারীরা সরকনস্যুলেটের জানালা ভাঙচুর করে এবং একটি পুলিশ পোস্টে আগুন লাগায় এবং অবশেষে সরকনস্যুলেটে ইরানের পতাকা উত্তলন করেন। যদিও নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, লাঠিচার্জ এবং গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তানের বিভিন্ন শহরে লাহোর, মুলতান, ইসলামাবাদসহ দেশের বিভিন্ন অঞ্চলে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দিয়ে ইরানের প্রতি সংহতি জানিয়েছেন। করাচিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সরকনস্যুলেটের আশপাশে ভারী পুলিশ ও রেঞ্জার্স মোতায়েন রয়েছে।

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী বলেছেন, আয়াতুল্লাহ খামেনেয়ীর শাহাদাতে পুরো মুসলিম উম্মাহ শোকাহত, তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

Tags

Your Comment

You are replying to: .
captcha