২০ মার্চ ২০২৬ - ১০:৪৫
মার্কিন ঘাঁটিগুলো ও ইসরায়েলি সামরিক অবস্থানে বিধ্বংসী আঘাত

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে প্রতিশোধমূলক অভিযানের ৬৭ তম পর্বের হামলাগুলো চালিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে বিধ্বংসী আঘাত হানে ইরানের এক ঝাঁক অসাধারণ ভারি ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন। 



মার্কিন সেনাদের গোপন আস্তানাগুলো এবং রাডার-স্থাপনা ও সংশ্লিষ্ট নানা সামরিক অবকাঠামো ও কেন্দ্রসহ ইহুদিবাদী ইসরায়েলের সামরিক নানা অবকাঠামো ছিল এই পর্বের হামলাগুলোর মূল টার্গেট।

'ইয়া সাহেবুজ্জামান আদরিকনি তথা হে ইমাম মাহদী (আ.ফা.) আমাদের উপলব্ধি করুন' শীর্ষক প্রতীকী শ্লোগান দিয়ে শুরু করা হয় এই পর্বের হামলাগুলো। 

পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনাদের 'আলী আস-সালেম' বিমান-ঘাঁটি ও মেরামত কেন্দ্র, বিমান ও হেলিকপ্টার সংরক্ষণ কেন্দ্র, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোটের অভিযান পরিচালনার কমান্ড-কেন্দ্র, 'আল-ওয়াফা' ঘাঁটির প্রাথমিক সতর্কীকরণের রাডার স্থাপনাগুলো ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী কেন্দ্র এবং মার্কিন সেনা-সমাবেশ কেন্দ্রগুলো ইরানের মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলোর নিখুঁত লক্ষ্যভেদী আঘাতের শিকার হয়।

এ ছাড়াও উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলে ইহুদিবাদী সেনাদের রাডার স্থাপনাগুলো ও কৃত্রিম উপগ্রহ কেন্দ্রগুলোতে সাফল্যের সঙ্গে আঘাত হানা হয় বলে আইআরজিসি জানিয়েছে।

Tags

Your Comment

You are replying to: .
captcha