২৩ মার্চ ২০২৬ - ১১:৪৭
নিজেদের রক্ষার জন্য আমরা সব বৈধ পন্থা প্রয়োগ করব

ইসলামি প্রজতান্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার আগ্রাসনে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়া প্রসঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত গ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেছেন, আত্মরক্ষার জন্য আমরা যেকোনো বৈধ অধিকার প্রয়োগ করব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি ইরানের বিরুদ্ধে আগ্রাসনে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়ে ব্রিটেন সরকারের অনুমোদনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, নিজেদের রক্ষার জন্য আমরা আমাদের বৈধ অধিকার প্রয়োগ করব।



আরাকচি জোর দিয়ে বলেন, "ব্রিটিশ জনগণের বিশাল সংখ্যাগরিষ্ঠ ইরানের বিরুদ্ধে ইসরায়েল-মার্কিন যৌথ যুদ্ধে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা নেই।"


জনাব স্টারমার তার জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ব্রিটিশ ঘাঁটি প্রদান করার মাধ্যমে তিনি মূলত ব্রিটিশ নাগরিকদের জীবনকে বিপন্ন করার চেষ্ট করছেন।

Tags

Your Comment

You are replying to: .
captcha