২৬ মার্চ ২০২৬ - ১৩:০২
সামরিক কমান্ডার:পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া সামরিক ঘাঁটির কেন্দ্রীয় সদর দপ্তরের একজন সিনিয়র কমান্ডার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রতি দেশের সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্যের কথা পুর্নব্যক্ত করেছেন/ একইসঙ্গে তিনি বলেছেন, পূর্ণ বিজয় না আসা পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে সশস্ত্র বাহিনী।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইরানকে বিভিন্ন অংশে ভাগ করতেই আমেরিকা-ইসরায়েলি হামলা তা উল্লেখ করে মেজর জেনারেল আলী আব্দুল্লাহি বলেন, হামলার শুরুতেই ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীসহ দেশের উচ্চ পদস্থ সামরিক কমান্ডারদের শহীদ করার পর তারা ভেবেছিল যে ইরান ৪৮ ঘন্টার মধ্যে ভেঙে পড়বে। 

তিনি আরো বলেন, এই লজ্জাজনক পরাজয়ের পর যুদ্ধ থেকে বেরিয়ে যেতে আমেরিকা পথ খুজছে যেটি তারা নিজেরাই শুরু করেছিল। 

Tags

Your Comment

You are replying to: .
captcha